যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল সরকারি কুমুদিনী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এর পরিচালনায় জেলার “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষার নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম এবং সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং) অমিত মন্ডল, (ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন) ট্রেইনার মাহবুবুর রহমানসহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা জানান, টাঙ্গাইলসহ মোট ৪৮টি জেলায় একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ৭৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর লিখিত পরীক্ষাসহ চূড়ান্ত ফলাফল এসএমএস এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে।উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি
জেন-জিদের বিক্ষোভে উত্তাল ভারতের লাদাখ, কারফিউ জারি

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠায় কারফিউ জারি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় অন্তত ৪ জন Read more

জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান
জেল থেকেই কঠোর আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল Read more

রাজশাহীতে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
রাজশাহীতে ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। তারা দুইজনই খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র। শনিবার (১৭ মে) Read more

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার নয়া নগর আলপালা মসজিদ এলাকার পাশে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফারুক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন