লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জেলা স্টেডিয়ামের পাশের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।পুলিশ জানায়, রাশেদা বেগম একাই বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ফজরের নামাজের জন্য ওজু করতে বের হওয়ার সময় তিনি দরজার কাছে প্রতিবেশী ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় নানা বিষয়ে কথা বলতে গেলে ইমন হঠাৎ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভেতর লুকিয়ে থাকা ইমনকে আটক করে।স্বজনদের বরাতে জানা যায়, ইমন ও নিহত রাশেদা বেগমের মধ্যে চাচি-ভাতিজা সম্পর্ক। দীর্ঘদিন ধরে নারিকেল-সুপারি নিয়ে পারিবারিক বিরোধ ছিল ইমনের পরিবারের সঙ্গে রাশেদার।অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যার দায় স্বীকার করেছে। পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর ইমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
লামায় গাছ জব্দ করতে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

বান্দরবানের লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আলামত হিসেবে জব্দকৃত বিরোধপূর্ণ 'গর্জন গাছ' মামলার বাদী পক্ষের কেয়ারটেকার মোজাম্মেল ও থানা পুলিশের এসআই Read more

চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম
চট্টগ্রাম-৪ আসনে বাদ পড়লেন ঘোষিত প্রার্থী, চূড়ান্ত লায়ন আসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন Read more

ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?
ফুটবলের ঘরবাড়ি হবে জাতীয় স্টেডিয়াম?

জাতীয় ক্রীড়া অবকাঠামোর প্রাণকেন্দ্র ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এক সময় আবাহনী-মোহামেডানের গর্জনে কেঁপে উঠত যে মাঠ, সেটি এখন মালিকানা ও Read more

গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব
গাজায় যুদ্ধ বন্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের তেল আবিবে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন