ফের উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। জেলে বসেই সরকার পতনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। পবিত্র আশুরার পর দেশের সব নাগরিক ও নিজ রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ফের রাজপথে নামার আহ্বান জানান তিনি।এদিকে তার দল পিটিআইও ঘোষণা দিয়েছে, দ্রুতই আন্দোলন শুরু করবে তারা। আর এবার সরকারকে কঠিন জবাব দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার (০৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে ইমরান খানের এই আন্দোলনের বার্তা দিয়েছে তার দল পিটিআই। পোস্টে ইমরানের বরাত দিয়ে বলা হয়, ক্ষমতাসীন শেহবাজ শরিফ সরকার সংসদে সংবিধানের ২৭তম সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে। একটি ভুয়া সংসদের মাধ্যমে সংবিধানের ২৭তম সংশোধনী আনার আনুষ্ঠানিকতায় না গিয়ে প্রকাশ্যে রাজতন্ত্র ঘোষণা করাই ভালো হবে। কারণ, দেশে আজ যা আছে তা হলো সরাসরি একনায়কতন্ত্র, যা জোর করে দেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে সংবিধানের ২৭তম সংশোধনী রুখতে শেহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন ইমরান খান। আশুরার পরই দেশের সব নাগরিক, বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই’র কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি। ইমরান খান বলেন, বর্তমান সরকারের দাসত্ব মেনে নেওয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান তিনি। তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায়। তার ভাষ্য, এক মাফিয়া গোষ্ঠী পুরো জাতিকে দাস করে রাখতে চায়। আমি অন্ধকার কারাগারে নির্জন কারাবাস সহ্য করতে ইচ্ছুক, কিন্তু আমি কখনই দাসত্ব মেনে নেব না।পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন, যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে, তখন ভোটের প্রয়োজন হয় না, তারা বলপ্রয়োগের মাধ্যমে শাসন করে। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে।ইমরানের এমন ঘোষণার পর পাকিস্তানজুড়ে সরকারবিরোধী আন্দোলনে নামার কথা জানিয়েছে পিটিআই। দলের জ্যেষ্ঠ নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, আশুরা শেষেই তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন শুরু করবে, তবে সরকার বাধা দিলে তার জবাব দেওয়ার প্রস্তুতিও থাকবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা
শাহপরীর দ্বীপে স্বজন হারানোর হাহাকার, ফেরেনি রবি-শরিফরা

রবি আলম আর শরিফ—দুজনেরই বয়স এমন এক সন্ধিক্ষণে, যখন ঈদ মানেই নতুন জামার ঘ্রাণ আর বন্ধুদের সঙ্গে উৎসবে মেতে ওঠা। Read more

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অপরাধের রাজত্ব, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন আর কেবল মানবিক আশ্রয়কেন্দ্র নয়, দিন দিন এগুলো অপরাধ ও অস্থিতিশীলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। Read more

নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) উপজেলার আটলিয়া গ্রামে এ Read more

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা
রাঙ্গামাটিতে বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলা

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে Read more

ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ, তাই নাম প্রত্যাহার করল পাকিস্তান

ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত এশিয়া কাপে যার রেশ দেখেছে পুরো বিশ্ব। এছাড়া ভারতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন