যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৭৫২ জন আবেদনকারীর মধ্যে ৩টি ব্যাচে বিভক্ত হয়ে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অক্টোবর থেকে ডিসেম্বর ব্যাচে নির্বাচিত ৭৫ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন-১) মো. সেলিমুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, সহকারী পরিচালক মিজানুর রহমান ও সাদিকুজ্জামান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং কোর্সের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ প্রমুখ।পরিদর্শক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমে যুবসমাজকে আরও সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, দেশের ৪৮টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প বাস্তবায়ন করছেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। ইতিমধ্যে তিনটি ব্যাচে সাত হাজার ২০০ জন যুবক-যুবতী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬২ শতাংশ আয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকার যাতায়াত ভাতা, তিনবেলা খাবার ও প্রশিক্ষণের উপকরণ পাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: চারদিন পর ৯ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরার সময় এফবি সাগরকন্যা নামের একটি ট্রলার ডুবে যায়। ১৫ জেলে নিয়ে গভীর সমুদ্রে যাওয়া ট্রলারটি Read more

সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার Read more

পাকিস্তানে ব্যাংক-পুলিশ স্টেশন দখলের চেষ্টা, ব্যাপক সংঘর্ষে নিহত অন্তত ১২
পাকিস্তানে ব্যাংক-পুলিশ স্টেশন দখলের চেষ্টা, ব্যাপক সংঘর্ষে নিহত অন্তত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে সরকারি ও বাণিজ্যিক স্থাপনায় চালানো একাধিক সমন্বিত সন্ত্রাসী হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার Read more

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার Read more

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের
সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক হাসনাত-সারজিসের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই সমন্বয়ক  হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।দুজনই নিজেদের ভেরিফায়েড ফেসবুকে Read more

নিজের তারকাখ্যাতি ভুলে যেতে চান ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী!
নিজের তারকাখ্যাতি ভুলে যেতে চান ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী!

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মেয়ের পড়াশোনা ও অসুস্থ মায়ের সেবায় মনোযোগী হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন