বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে বুড়াইচ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করেন।বুড়াইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে। প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডগুলো বাড়ির মহিলাদের নামে ইস্যু করা হবে, যা নারীর মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ডও দেওয়া হবে। এ তিনটি কার্ড বিশেষ সুবিধার পাশাপাশি আরও অনেক সুযোগ-সুবিধা দেবে।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর ও বুড়াইচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ Read more

চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!
চুটিয়ে প্রেম করছেন ব্যোমকেশ-সত্যবতী!

টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। Read more

মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু
লোহাগাড়ায় চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু

চট্টগ্রামের লোহাগাড়ায় কোরবানির ঈদে চাহিদার চেয়ে অন্তত দুই হাজার পশু বেশি প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন