বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে নেতৃবৃন্দ উপজেলা বিএনপিকে সংগঠিত, গতিশীল করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভূমিকা রাখার স্বার্থে তাদের সদস্যপদ স্থগিত আদেশ প্রত্যাহারের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার। তিনি বলেন, প্রায় ১৬ বছর তারা আওয়ামী দুঃশাসনের সময় ব্যাপক নির্যাতন সহ্য করেছেন। বহু মিথ্যা ও গায়েবী মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। জুলাই আগষ্ট গণ অভ্যুত্থানের পর এখন নতুন করে দল পূর্ণগঠন, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার কাজ শুরু করেছেন। এ অবস্থায় তাদেরকে কোন প্রকার কারণ দর্শানো নোটিশ না দিয়ে সরাসরি সদস্যপদ স্থগিত আদেশ দিয়েছে জেলা সংগঠন। আর এতে তারা বিষ্মিত হয়েছেন। হেলাল আরও বলেন, আমরা বিএনপিকে ভালবাসি। এই সংগঠনকে আমাদের প্রাণের সংগঠন হিসাবে মনে করি। তিনি কোন দলের কথা উল্লেখ না করে বলেন, একটি দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হেভিওয়েট প্রার্থী সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সে ক্ষেত্রে আগামী সংসদ নির্বাচন এই আসনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। বিধায়, বিএনপিকে সুসংগঠিত করে এই আসনে নির্বাচনে জয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আর এই আলোকে আমরা স্থগিতাদেশ প্রাপ্ত নেতারা আমাদেরকে সপদে বহাল করতে সংগঠনের উধ্বর্তন নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাচ্ছি।সংবাদ সম্মেলনে সদস্যপদ স্থগিত হওয়া নেতৃবৃন্দর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, সাবেক সদস্য সচিব মোঃ মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী ও বড়হর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশপ্রাপ্ত পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ খোকন উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ গত ২ মে রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের ৭ নেতৃবৃন্দের সদস্যপদ স্থগিত ও ৩ নেতাকে স্ব স্ব সংগঠনকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দেওয়া হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করলেন ট্রাম্প

বিশ্বের ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (৪ জুন) জারি করা Read more

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী Read more

বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!
যশোরে সিনেমা হলে প্রেমিকাকে অজ্ঞান করে সর্বস্ব লুট!

প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে Read more

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার
ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন