যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। লন্ডন সফররত ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে টিউলিপ সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ জুন) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।চিঠিতে টিউলিপ উল্লেখ করেছেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা নিয়ে গড়ে ওঠা ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি ড. ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে চান।প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি। তার এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় ৭,২০০ বর্গফুটের একটি প্লট লাভ করেছেন। এই বিষয়ে দুদকের তদন্ত চলমান।তবে টিউলিপ এবং তার আইনি পরামর্শকরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার ভাষ্য, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে টিউলিপের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ করা হয়নি।চিঠিতে টিউলিপ আরও লিখেছেন, ‘যদি আমাদের মধ্যে সাক্ষাত হয়, তাহলে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়েও যে প্রশ্ন উঠেছে, তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হবে। এতে ভুল বোঝাবুঝি দূর হতে পারে।’টিউলিপ নিজেকে একজন ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়ে আরও বলেন, ‘আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং গত দশ বছর ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। যদিও বাংলাদেশ আমার শিকড়, তবে আমি সেখানে বসবাস করি না, জন্মাইনি এবং কোনও আর্থিক বা রাজনৈতিক স্বার্থও নেই।’তিনি অভিযোগ করেন, তার আইনজীবীরা দুদকের সঙ্গে লন্ডন থেকে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাননি। উল্টো সংস্থাটি ঢাকার একটি অজানা ঠিকানায় নথিপত্র পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে তদন্ত সম্পর্কিত তথ্য ফাঁস করা হচ্ছে, যা প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করছে।টিউলিপ বলেন, ‘আপনি নিশ্চয়ই বুঝবেন, এসব রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি করা অভিযোগ কীভাবে আমার সংসদীয় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে।’উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী মানদণ্ড বিষয়ক উপদেষ্টা তাকে দায়মুক্ত ঘোষণা করলেও বিতর্কের কারণে তিনি নিজেই পদত্যাগ করেন, যাতে কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন নতুন সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফর শুরু করবেন। তার সফরে রয়্যাল পরিবারের পক্ষ থেকে দেওয়া ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ এবং আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউজ-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা রয়েছে। সফরকালে তার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।সূত্র: দ্য গার্ডিয়ানআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল
মেগা প্রকল্পে নিষিদ্ধ চুনাপাথর ব্যবহার, নিরাপত্তা সংকটে রেল

বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের নামে চলমান মেগা প্রকল্পগুলোতে ব্যালাস্ট হিসেবে চুনাপাথর ব্যবহারের প্রমাণ মিলেছে, যা রেলপথ প্রকৌশল মানদণ্ডে সম্পূর্ণ নিষিদ্ধ Read more

একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর Read more

মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জে পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শুক্রবার Read more

সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়

এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ Read more

সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের
সামিউনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় বাংলাদেশের যুবারাদের

ছোট লক্ষ্যও কঠিন করে তুলেছিল টপ অর্ডার ব্যর্থতা। তবে নিচের সারির ব্যাটার সামিউন বশিরের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে Read more

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন