কক্সবাজারের টেকনাফে অপহরণ চক্রের সদস্যরা ফের বেপরোয়া হয়ে উঠেছে। পাশাপাশি উক্ত অপরাধীদের দমন করতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তাদের চলমান অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় টেকনাফে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা পৃথকভাবে দুটি অভিযান পরিচালনা করে মুক্তিপণের আদায়ের জন্য অপহরণ চক্রের মৃত্যুর ফাঁদে জিম্মি থাকা অপহৃত ৬ ভিকটিমকে উদ্ধার করেছে। এসময় এই মর্মান্তিক অপরাধের সাথে জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকেও গ্রেফতার করতে সক্ষম হয় সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালের দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের মাধ্যমে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত গহীন পাহাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীদের গোপন বন্দি শালা থেকে অপহৃত ৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ চক্রের কোন সদস্যকে আটক করতে না পারলেও উদ্ধারকৃত ভিকটিমদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালের দিকে উক্ত অপরাধে জড়িত অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। বন্দি শালা থেকে উদ্ধারকৃত ৫ ভিকটিমকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃত দুই অপহরণকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।অপরদিকে একই দিন মঙ্গলবার গভীর রাতের দিকে টেকনাফ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে দাবিকৃত মুক্তিপণ আদায় করার জন্য অপহরণকারীদের এক মর্মান্তিক মৃত্যুর ফাঁদে জিম্মি থাকা আব্দুল মান্নান (২৫) অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছে। উক্ত অভিযান চলাকালীন সময়ে অপহরণ চক্রের ৪/৫ জন সদস্য কৌশলে পালিয়ে গেলেও রুবেল নামে এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশের অভিযানিক দল। ধৃত যুবক হচ্ছে গোদারবিল এলাকার বাসিন্দা মো. মোহাম্মদ হাকির পুত্র মো. রুবেল (২৫)।উদ্ধারকৃত ভিকটিম হলেন সাবরাং ইউনিয়নের অন্তর্গত ৬নং ওয়ার্ড গোলাপাড়া এলাকার বাসিন্দা নাছির আহামদ’র পুত্র আব্দুল মান্নান (২৫)।এবিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, উদ্ধারকৃত অপহৃত ভিকটিম আব্দুল মান্নানকে অপহৃত করার পর তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা। এরপর বিষয়টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানা পুলিশকে অবহিত করলে অপহরণকারীরা যে নাম্বার থেকে মুক্তিপণ দাবি করছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেই নাম্বারটি ট্রেকিং করে অপহরণকারীদের আস্তানায় হানা দিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ চক্রের সাথে জড়িত রুবেল নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, অপহরণকারীরা খুবই ভয়ানক। তারা তাদের দাবিকৃত মুক্তিপণ আদায় করার জন্য অপহৃত ভিকটিমকে নির্মমভাবে নির্যাতন করার পাশাপাশি চোখ, মুখ, হাত, পা বেঁধে, গলায় চুরি লাগিয়ে নিশ্চিত মৃত্যুর ভয়াবহতার চিত্র ভিডিও ধারণ করে। আবার সেই ভিত্তি ক্লিপটি ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করে মুক্তিপণ দিতে বলে, না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।ধৃত অপহরণকারীসহ এজাহারভুক্ত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।শনিবার Read more

ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া
ফ্লোটিলায় হামলা: ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধি দলকে একযোগে বহিষ্কার করল কলম্বিয়া

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি Read more

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ‌‘পোস্টার’ এর ব্যবহার উঠে যাচ্ছে। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা Read more

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী Read more

২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির
বিপ্লবীদের খুন করে চেতনা দমানো যায় না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন