‘সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া বাজারে সোনাকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেন, হাসিনা বিরোধী আন্দোলনে মাত্র ৩৫ দিনে এ দেশে ২ হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। যখন আমি রাজপথে আন্দোলনে যেতাম তখন ভাবতাম বাসায় ফিরে আসতে পারব কিনা। আমার পাশের ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে। আমি আজীমপুরে যে টিম নিয়ে কাজ করতাম, আমার সাথের লোক গুলিবিদ্ধ হয়েছে। আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। ১৭ বছর আমাদের সংগ্রাম চলেছে। আমাদের হাজারো নেতা-কর্মী গুম, খুন হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসতে পারে নাই, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা পাননি, তাকে জেলে আটকে রাখা হয়েছে। এতো জুলুম নির্যাতনের পরও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেনি। সবকিছু ফেলে, এক কাপড়ে পালিয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা চাই- আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বপ্ন নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ দূষিত থাকবে না।নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ২৫০ আসন নিয়ে বিজয় লাভ করবে। এজন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যেকোনো পর্যায়ের নেতা বা কর্মীর আচরণে যদি অসন্তুষ্ট হয়, জনগণ ভীতসন্ত্রস্ত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে গোটা দল। আর গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া অসম্মানিত হওয়া, বেগম খালেদা জিয়া অসম্মানিত হওয়া, তারেক রহমান অসম্মানিত হওয়া। কোন ভূমিদস্যু, মামলাবাজ, জমি দখলকারী, চাঁদাবাজ বিএনপি করতে পারবে না।এছাড়া আরও বক্তব্য দেন বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, বরগুনা জেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল আমিন, তালতলী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিয়া মো. শামীম আহসান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মো. সেলিম মাতুব্বরসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ
বিক্ষোভের মুখেই মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

মাদাগাস্কারের প্রেসিডেন্ট অন্দ্রি রাজোয়েলিনা ব্যাপক বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার পর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেনাবাহিনীর জেনারেল রুফিন ফর্চুনাত জাফিসাম্বোকে Read more

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত Read more

ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন
২৬ দেশের গবেষক নিয়ে ইবিতে আন্তর্জাতিক সম্মেলন

বিশ্বের ২৬টি দেশের ২৫০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘আন্তর্জাতিক গবেষণা সম্মেলন (COMPAS) 2025’। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের Read more

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন