কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইসরায়েলের সম্পূর্ণ কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরাইলি বাহিনী আটক করার পর এ সিদ্ধান্ত নেন তিনি।টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলা হয়েছে, গাজার মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে যাওয়ার পথে ইসরাইলি সামরিক বাহিনীর হামলার শিকার হয়েছে প্রায় ৪৫টি ছোট-বড় জাহাজের সমন্বয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেই নৌবহরে ছিলেন দুই কলম্বিয়ান নাগরিক মানুয়েলা বেদোয়া এবং লুনা বারেটো। গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা যখন সমুদ্রের বিপজ্জনক এলাকায় পৌঁছায়, তখনই ইসরাইলি সেনারা নারীদের অবৈধভাবে আটক করে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ আক্রমণ বা আটকের শিকার হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং জেনেভা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।রাষ্ট্রপতি পেত্রো সামাজিক মাধ্যম এক্স-এ সতর্ক করে বলেন, ‘যদি এই রিপোর্টগুলো সত্য হয়, তাহলে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হচ্ছে।’ এ সপ্তাহের শুরুতে পেত্রো ইসরাইলের সঙ্গে এই চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন, এই বিবৃতিতে তিনি আরও একধাপ এগিয়ে গিয়ে অবশিষ্ট কূটনৈতিক প্রতিনিধিদের কলম্বিয়ার ভূমি থেকে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় Read more

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবি জামায়াতের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান Read more

রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের
রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ Read more

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!
ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন রাজনৈতিক নাটক!

মার্কিন রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। চলতি বছরের মার্চে মার্কিন সিনেটে দেওয়া এক বক্তব্যে সাবেক কংগ্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন