এক দিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্বের উত্তেজনা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।দু’দলই সুপার ফোরে তাদের প্রথম ম্যাচে হেরে গেছে, ফলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় এমন সমীকরণ নিয়েই আজকে মাঠে নামতে হবে দু’দলকে। গ্রুপ পর্বে পাকিস্তান ছিল ‘এ’ গ্রুপের রানার্সআপ এবং শ্রীলঙ্কা ছিল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন। কিন্তু সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কা ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের বিপক্ষে।এর আগে, ২০২২ সালের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দু’দল। টুর্নামেন্টের সেই আসরে দুই বার মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে দু’বারই জয় পেয়েছিল লঙ্কানরা। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা হয়নি দু’দলের। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক আসালঙ্কা বলেন, বাংলাদেশ ম্যাচ ভুলে আমরা এখন পুরো মনোযোগ দিচ্ছি পাকিস্তানের বিপক্ষে। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। দলের সবাই প্রস্তুত।অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ভারত ম্যাচ অতীত। এখন বড় চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। ফাইনালে যেতে হলে জিততেই হবে। ব্যাটিং-বোলিং বিভাগ পুরোপুরি প্রস্তুত।পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দলের মুখোমুখি ২৩ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৩ বার, শ্রীলঙ্কা ১০ বার। তবে সাম্প্রতিক পাঁচ দেখায় লঙ্কানরাই জয়ী হয়েছে প্রতিবার।পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তান কিছুটা এগিয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই দুই দলের মুখোমুখি ২৩ ম্যাচে পাকিস্তান জিতেছে ১৩ বার, শ্রীলঙ্কা ১০ বার। তবে সাম্প্রতিক পাঁচ দেখায় লঙ্কানরাই জয়ী হয়েছে প্রতিবার।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!
ছাত্র জনতার আন্দোলনে শেবাচিমের ৪৬ জন ট্রলি ম্যানকে বহিষ্কার!

ছাত্র আন্দোলনের জের ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬ জন স্বেচ্ছাসেবী ট্রলি ম্যানকে বহিষ্কার করা হয়েছে। রোগী ও স্বজনদের Read more

জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ
জামালপুরে অজ্ঞাত নারীর পোড়া মরদেহ, তদন্তে পুলিশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে Read more

গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন
গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পুরো মহানগর জুড়ে ফিটনেসবিহীন ‘তাকওয়া’ মিনিবাসের অনিয়ন্ত্রিত চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ধারাবাহিকতা। Read more

স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে
স্কুল বাসে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন সংঘাত উঁকি দিচ্ছে

‘যখন আমি হামলার ঘটনা শুনলাম, মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাবা-মায়েরা সবাই বাসটির দিকে ছুঁটছে। কেউ Read more

পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান
পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান

আজ সেপ্টেম্বরের ২৩ তারিখ, যা বিশ্বব্যাপী দিন-রাত সমান বা ইকুইনক্স হিসেবে পরিচিত। অর্থাৎ, আজ পৃথিবীর প্রতিটি স্থানে দিনের দৈর্ঘ্য প্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন