আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই নীতিমালা। খসড়া নীতিমালায় মোট ১৯টি পদ রাখা হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি নিয়ে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় খসড়াটি সরকারের অনুমোদনের জন্য প্রেরণের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত খসড়ায় সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও ১০টি সম্পাদকীয় পদ ও ৬টি সদস্য পদ রাখা হয়েছে। সম্পাদকীয় পদগুলোর মধ্যে রয়েছে—ইতিহাস ও ঐতিহ্য, শিক্ষা ও গবেষণা, সাহিত্য-প্রকাশনা ও সাংস্কৃতিক, অর্থ, ক্রীড়া, পরিবহন, সমাজসেবা, আন্তর্জাতিক বিষয়ক, কমনরুম ও ক্যাফেটেরিয়া।তবে আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ না থাকাকে অনেকেই দেশের ইতিহাস ও জাতীয় চেতনার প্রতি অবমূল্যায়ন হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের শিক্ষা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তাই ছাত্র সংসদে এ পদ রাখা জরুরি ছিল।ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাহাম বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। জকসুতে যদি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক না থাকে, তবে সেটা কেবল একটি পদ বাদ পড়া নয়, বরং জাতীয় মূল্যবোধকেই উপেক্ষা করা।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা জানান, ‘ইতিহাস ও ঐতিহ্য সম্পাদক নামটি বিভ্রান্তিকর। এ দেশের জন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ সরাসরি অন্তর্ভুক্ত করা প্রয়োজন।’বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ (বাগছাস) জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বাদ দেওয়ার পেছনে গভীর উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখা জরুরি। এটি ইচ্ছাকৃতভাবে করা হলে আমরা নিন্দা জানাই এবং দ্রুত সংশোধনের দাবি জানাই।’বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জবি শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘প্রথমে খসড়া নীতিমালা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হোক। এরপর প্রয়োজনীয় পরিবর্তন আনা যাবে। তবে জকসু নির্বাচন যেন বিলম্বিত না হয়, সেটি গুরুত্বপূর্ণ।’বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের স্বারক। আলাদা করে এ সম্পাদকীয় পদ না রাখা শুধু ভুল নয়, অপরাধ।’নাম প্রকাশে অনিচ্ছুক ইতিহাস বিভাগের এক শিক্ষক বলেন, ‘মুক্তিযুদ্ধকে উপেক্ষা করলে বাঙালি পরিচয়েই আঘাত আসে। ডাকসু, রাকসু, চাকসুর মতো জকসুতেও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ থাকা উচিত।’শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত জকসু নির্বাচন এবার বাস্তবায়নের পথে হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ বাদ পড়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন নজর সবার চূড়ান্ত গেজেটে এই পদটি সংযোজন হবে কি না, তার ওপর।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার
টাঙ্গাইলে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকায় এক গৃহবধূকে (মলি, ছদ্মনাম) ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে এই Read more

সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই চালুর নির্দেশ

দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ৬০ কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন Read more

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার Read more

হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ Read more

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে আজ ফুটবল বিধাতা যেন ইতালির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার Read more

বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের
বাংলাদেশ কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাশা রাষ্ট্রদূত মুশফিকের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন