পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিএনপির কার্যালয়।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বেড়া পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেড়ার হুরা সাগর নদীর বৃশালিখা এলাকাটি সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নিজ এলাকা। আগে বৃশালিখা ঘাট নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তীতে স্থানীয় বিএনপির একাংশকে সঙ্গে নিয়ে তারা ঘাটের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল।পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। সেই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।এ ব্যাপারে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করতেছে? এজন্য এ বিষয়ে কোনো খোঁজখবর নেয়ারই প্রয়োজন মনে করছি না। তাই এ বিষয়ে আর কিছু বলতে পারছি না।’এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে। বিএনপি ও আওয়ামী লীগ সবই আছে। গোলাগুলির ঘটনা ঘটেছে। সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে আছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার
২ ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ অস্ট্রেলিয়ার

পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান Read more

পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া
পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ Read more

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি Read more

কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক
কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে Read more

নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত
নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ করলেন জুনায়েদ-রিফাত

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক আলী আহসান জুনায়েদ।বৃহস্পতিবার Read more

ভাঙ্গুড়ায় ‘ভোরের ফুটবল’ বদলাচ্ছে সমাজ
ভাঙ্গুড়ায় ‘ভোরের ফুটবল’ বদলাচ্ছে সমাজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সকাল বেলায় ফুটবল খেলা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। স্থানীয়রা দলবদ্ধভাবে সকালে ফুটবল খেলে সময় কাটান এবং শরীরচর্চা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন