পার্থ ও ব্রিসবেনে সিরিজের প্রথম দুই টেস্টে দাপুটে জয় পেয়েছিল অজিরা। প্রথমটি দু’দিন এবং অপরটিতে ফল এসেছে চার দিনে। চলমান অ্যাশেজে এই প্রথম পাঁচ দিনে গড়াল ম্যাচ।অ্যাডিলেডে তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে টানা তৃতীয় টেস্ট জিতে ২ ম্যাচ বাকি থাকতেই ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৩৫ রানের বড় লক্ষ্য দিয়েছিল অজিরা। জবাবে ইংলিশরা অলআউট হয়েছে ৩৫২ রানে। ফলে ৮২ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।৬ উইকেটে ২০৭ রান নিয়ে পঞ্চম দিন সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অ্যাডিলেডের আকাশে সকালে ছিল বৃষ্টি। তবে সকালটা ভালোই কাটে ইংলিশদের। প্রথম সেশনে ১০২ রান সংগ্রহ করে ম্যাচ বাঁচানোর আশা দেখান জেমি স্মিথ, উইল জ্যাকস ও ব্রাইডন কার্স। এই সেশনে মাত্র একটি উইকেট হারায় ইংলিশরা।প্রথম সেশনে আউট হন জেমি স্মিথ। ৮৩ বলে ৬০ রান করেন এই ইংলিশ উইকেটরক্ষক। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও দুইটি ছক্কা। উইল জ্যাকসের সাথে প্রতিরোধ গড়েছিলেন তিনি। ১৭৭ বলে ৯১ রানের জুটি গড়েন জ্যাকস ও জেমি। এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। জেমি আউট হন স্টার্কের বলে প্যাট কামিন্সের তালুবন্দী হয়ে।তারপর কার্সকে নিয়ে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত টিকে ছিলেন জ্যাকস। বিরতি থেকে ফেরার পর জ্যাকস আর বেশিক্ষণ টিকতে পারেননি। হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন তিনি। ১৩৭ বলে ৪৭ রানের ধৈর্যশীল ইনিংস আসে তার উইলো থেকে।জ্যাকসের বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে যায় স্টোকসের দল। শেষ দুটি উইকেটের একটি স্টার্ক ও অন্যটি তুলে নেন বোলান্ড। আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।স্বাগতিকদের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেনে মিচেল স্টার্ক, নাথান লায়ন ও প্যাট কামিন্স। সিরিজের ফলাফল নির্ধারিত হলেও আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিয়ে ফের মাঠে ফিরবে অ্যাশেজের লড়াই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা Read more

দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল
দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে: ফখরুল

দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল Read more

নেত্রকোনার এক উপজেলায় একদিনে ৩ জনের অপমৃত্যু
নেত্রকোনার এক উপজেলায় একদিনে ৩ জনের অপমৃত্যু

নেত্রকোনায় দূর্গাপুরে একদিনে ৩টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পানিতে ডুবে একজন, বিষপানে এক গৃহবধূ ও ঝুলন্ত এক Read more

ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা

ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ‘ফৌজদারি অপরাধ’ এবং তা ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার Read more

কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার
কালিয়াকৈর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাবিল গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদুল ইসলাম নাবিলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ Read more

ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়
ভার্জিনিয়ার লে. গভর্নর পদে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম হাশমির জয়

যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ঘাজালা হাশমি। তিনি রিপাবলিকান দলীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন