বিমানের ল্যান্ডিং গিয়ারে বসে আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছে এক আফগান কিশোর। সোমবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১১ টা ১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী প্রথম ছেলেটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন।১৩ বছর বয়সী ছেলেটি জানায়, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে। কিন্তু বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পৌঁছায় সে এবং সবার অলক্ষ্যে কেএএম এয়ারলাইন্সের আর কিউ- ৪৪০১ নম্বর ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা সংকীর্ণ স্থানে চড়ে বসে।সে আরও জানায়, শুধু কৌতুহলবশেই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। এদিকে বসার কিছু ক্ষণের মধ্যেই চলতে শুরু করে বিমান। ফলে তখন আর লাফ দিয়ে নিচে নামার সাহস করতে পারেনি ছেলেটি।বিমানপথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব ২ ঘণ্টা। এই দু’ঘণ্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসে ছিল।ছেলেটিকে অবশ্য কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটেই কাবুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন
রাশিয়া-চীনের সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে: পুতিন

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে অর্থনীতি থেকে শুরু করে কৌশলগত সমন্বয় পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব Read more

‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’
‘শুল্ক ইস্যুতে ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ’

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল Read more

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস
বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে চীনা নাগরিকদের সতর্ক করল দূতাবাস

বাংলাদেশি নারীদের বিয়ে করার ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকার চীনা দূতাবাস। রোববার রাতে দূতাবাসের পক্ষ থেকে এ সংক্রান্ত Read more

এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু
এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু

এশিয়ায় প্রথমবারের মতো মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED–এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের যাত্রা আনুষ্ঠানিক Read more

ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা
ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা

এবার ইতিহাস গড়ল বাংলাদেশের আবিষ্কৃত সেই করোনার টিকা। মার্কিন পেটেন্ট পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেকের তৈরি কোভিড-১৯ এমআরএনএ টিকা ‘বঙ্গভ্যাক্স’। আজ Read more

গজারিয়া মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন