নির্ধারিত সময়ে বিমানে উঠে সবাই সিটে বসে পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে তাণ্ডব চালাল একটা ছোট ইঁদুর। পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ইঁদুর ধরা হয়।শেষমেশ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা পরে বিমানটি তার গন্তব্যে রওনা দেয়। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুর দেখা যাওয়ায় তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন করেছে বিমানটি। এতে ভোগান্তিতে পড়েন ১৪০ যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।এনডিটিভি জানায়, রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর কেবিনে ইঁদুরকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এয়ারলাইন্সের কর্মীরা বিষয়টি নিশ্চিত হন।পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং বিমানটির ভেতরে ইঁদুর খোঁজার অভিযান শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এ অনুসন্ধান।ফ্লাইটটি নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর থেকে উড্ডয়ন করে এবং ৭টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে।এ বিষয়ে কানপুর বিমানবন্দরের গণমাধ্যম কর্মকর্তা বিবেক সিং নিশ্চিত করেছেন, বিমানে ইঁদুর দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাত্রীদের নামিয়ে আনা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা
একই দিনে হবে এইচএসসির ২ স্থগিত পরীক্ষা

এইচএসসির ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেবে সরকার।বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে Read more

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গেলে মানতে হবে ১৩ নির্দেশনা

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) Read more

বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত
বিএনপি’র দলীয় সভা শেষে ফেরার পথে ট্রাকচাপায় ৩ কর্মী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধায় খুলনা-মংলা মহাসড়কের রামপাল উপজেলার বাবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা Read more

রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ
রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ Read more

ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল
ক্রিকেটকে প্রতিটি অঞ্চলে সমানভাবে ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য: বুলবুল

বাংলাদেশ ক্রিকেটকে তৃণমূল থেকে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উদ্যোগের অংশ হিসেবে Read more

গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল
গাজায় সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরাইল

যুক্তরাষ্ট্রের চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের গাজায় সামান্য পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন