কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করা হবে—এমন হুমকি দিয়ে দেওয়া একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।বৃহস্পতিবার ভাইরাল হওয়া দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে কথোপকথনের।ভাইরাল অডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, ‘অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী—ধান লাগাই দেমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না।’জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন—আমরা চেষ্টা করছি।’ভাইরাল কল নিয়ে প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘দেবিদ্বারের রাস্তার বেহাল দশা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার একটাই লক্ষ্য—আমাদের দেবিদ্বারের উন্নয়ন। কেউ যেন কাজ নিয়ে অবহেলা না করে, সেটিই বলেছি।’অন্যদিকে কুমিল্লা সওজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সড়কে ডিভাইডার দেওয়ার সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছিল, যা বৃষ্টির কারণে দেবে গর্ত তৈরি হয়েছে। ডিভাইডারের দুপাশে ২৪ ফুট প্রশস্ত সড়ক কংক্রিট ঢালাই দিয়ে নির্মাণ করা হবে। টেন্ডার সম্পন্ন হয়েছে, খুব শিগগির কাজ শুরু হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২
বাজিতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুতের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার Read more

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বাসদের আপত্তি
জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বাসদের আপত্তি

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। বুধবার (১৫ অক্টোবর) দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক Read more

মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা
মৃত ঘোষণার সময় তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা এলাকায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।আজ সোমবার (২৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টায় ডুমুরিয়া উপজেলার Read more

বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু
বরিশালে সমাবেশে গিয়ে হিটস্ট্রোকে বিএনপি নেতার মৃত্যু

বরিশালের গৌরনদীতে ফ্যাসিসমুক্ত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে হিটস্ট্রোকে মিরাজ ফকির (৪৮) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন