টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১৩ দফা নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২১ জুন) সকালে জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজে একটি সচেতনতামূলক ফটোকার্ড পোস্ট করে এসব করণীয় ও বর্জনীয় নির্দেশনা জানানো হয়।জেলা প্রশাসন জানিয়েছে, মেঘালয়ের পাদদেশে অবস্থিত এ হাওরের পরিবেশগত গুরুত্ব ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।করণীয় যা মানতে হবে:-নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে।-লাইফ জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে।-প্লাস্টিক পণ্য ব্যবহার এড়িয়ে চলতে হবে।-পাখি ও অন্যান্য প্রাণী দূর থেকে পর্যবেক্ষণ করতে হবে।-ফ্ল্যাশ ছাড়া ছবি তুলতে হবে।-স্থানীয় গাইড ও পরিষেবা গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে।-ক্যাম্পফায়ার বা কোনো ধরনের আগুন জ্বালানো নিষিদ্ধ।যেসব কাজ থেকে বিরত থাকতে হবে:-উচ্চ শব্দে গান-বাজনা করা যাবে না।-হাওরের পানিতে প্লাস্টিক বা অজৈব বর্জ্য ফেলা যাবে না।-মাছ ধরা, শিকার কিংবা পাখির ডিম সংগ্রহ করা যাবে না।-ডিটারজেন্ট, শ্যাম্পু বা রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ।-গাছ কাটা, ডাল ভাঙা কিংবা বনজ সম্পদ সংগ্রহ করা যাবে না।-কোর জোন বা সংরক্ষিত এলাকায় প্রবেশ নিষিদ্ধ।-কোনো ধরনের জৈব বর্জ্য হাওরে ফেলা যাবে না।জেলা প্রশাসনের ফটোকার্ডে আরও জানানো হয়, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় বিস্তৃত। এখানে ১০টি মৌজায় ছড়িয়ে রয়েছে ছোট-বড় ১০৯টি বিল। প্রায় ১২ হাজার ৬৫৫ হেক্টর আয়তনের এ জলাভূমি দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির হাওর হিসেবে পরিচিত।পরিবেশবিদ ও স্থানীয় সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন, টাঙ্গুয়ার হাওরকে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা চুক্তি ‘রামসার কনভেনশন’-এর আওতায় বিশেষ রামসার এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁরা মনে করেন, হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পর্যটকদের সচেতন আচরণ একান্ত জরুরি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

ভারতের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল/এলওসি) সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের খাদ্য মজুত রাখার নির্দেশ দিয়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরের Read more

কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
কলম্বো টেস্টে: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কায় বিপক্ষে টেস্ট জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ম্যাচ জিতে Read more

ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু
ক্যান্সারে আক্রান্ত হয়ে ববি শিক্ষার্থীর মৃত্যু

পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেবুন্নেছা হক জিম্মি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের Read more

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড
ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে প্রতারণার মামলায় ৩ বছর করে সশ্রম Read more

ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন