অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিলেনে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এই টুর্নামেন্টে পুরো আসরের জন্য এনওসি পেয়েছেন এই লেগ স্পিনার। ফলে পুরো মৌসুমেই হোবার্ট হারিকেন্সের জার্সিতে দেখা যাবে রিশাদকে।বিগ ব্যাশে এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। এরপর গত মৌসুমে হোবার্টের হয়ে ডাক পেয়েছিলেন রিশাদ। তবে গত আসরে দল পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি এই লেগ স্পিনারের।টুর্নামেন্টটির সবশেষ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল হোবার্ট হারিকেন্স। এবারের আসরেও রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে এই লেগ স্পিনারের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে ছিল শঙ্কা। কেটে গেছে এই শঙ্কা, বিসিবির অনাপত্তিপত্র পাওয়ায় রিশাদকে পুরো মৌসুমের জন্যই দেখা যাবে হোবার্টের জার্সিতে।দলটির অধিনায়ক নাথান এলিস জানিয়েছিলেন, ‘রিশাদ ও রেহানকে নিয়েছি, কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। আমরা রিশাদকে গত বছর নিতে চেয়েছিলাম, এবারও নিতে পেরেছি। ওকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। আন্তর্জাতিক ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ও ইতিমধ্যে সম্ভাবনাময় এক লেগ স্পিনার হিসেবে ঝলক দেখিয়েছে।’আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা বিগ ব্যাশের ১৫তম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে জানুয়ারি ২৬ তারিখ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের খাল খনন প্রকল্পে খরচ কমল ১৯ কোটি ৪০ লাখ টাকা
চট্টগ্রামের খাল খনন প্রকল্পে খরচ কমল ১৯ কোটি ৪০ লাখ টাকা

বছরের পর বছর দেরি আর একের পর এক সংশোধনের পরও এখনো আলোর মুখ দেখেনি চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে প্রত্যাশিত বহদ্দারহাট-বারইপাড়া Read more

পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে Read more

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় Read more

পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা
পশ্চিমতীরে ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলল ইসরাইলি সেনারা

অধিকৃত পশ্চিমতীর অবস্থিত ফিলিস্তিনি গ্রাম আল-মুগাইর থেকে প্রায় ৩ হাজার জলপাই গাছ উপড়ে ফেলেছে ইসরাইল। এর ফলে স্থানীয় বসিন্দাদের মধ্যে Read more

৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
৭ জেলায় ঝড়ের আশঙ্কা, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই Read more

কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন