কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল হক (৩৪) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের খোয়াজখামার এলাকার মোতালেব আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসাদুল হক কয়েক বছর ধরে চৌমহনী বাজারে ওয়েল্ডিংয়ের ব্যবসা করে আসছেন। রবিবার রাতে তার দোকানে কাজ করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গার মাধনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর Read more

দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে মোসলেম প্রামানিক নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার Read more

৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড
৯৯৯ ফোন পেয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড

ঢাকা থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলি-৯ লঞ্চের সামছুল হুদা (৫৪) নামের এক যাত্রী মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার তীব্রতা Read more

চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত
চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা Read more

‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’
‘জুলাই হত্যার আসামিরা এখন ভিক্টিম, আর আমি ভিলেন’

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ ও Read more

২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…
২০২৬ বিশ্বকাপ খেলতে চান মেসি, তবে…

ফুচটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে কি দেখা যাবে ২০২৬ বিশ্বকাপে? সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে এই প্রশ্নের গুরুত্ব। ২০২২ বিশ্বকাপ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন