আবারও এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। এটি তাদের নবম শিরোপা। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও নিজেদের মেডেল বা ট্রফি গ্রহণ করল না ভারতীয় ক্রিকেট দল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।ম্যাচ সেরার পুরস্কার নেন তিলক ভার্মা। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি গ্রহণ করেন অভিষেক শর্মা। এ ছাড়া কুলদিপ যাদবের হাতে ওঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার।এসব ব্যক্তিগত পুরস্কারের মাঝে রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল গ্রহণ করেন। আর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার হাতে দেওয়া হয় রানার্স-আপ দলের ৭৫ হাজার ডলারের ডামি চেক।অভিষেককে টুর্নামেন্ট সেরা পুরস্কার দেওয়ার পর ভারতীয় দলকে মেডেল ও তাদের ট্রফি দেওয়ার কথা ছিল। কিন্তু প্রেজেন্টেশনের দায়িত্বে থাকা সাইমন ডুল তখন বলেন, ‘এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না।’ সাইমন ডুল তখন আর কিছু জানাননি।পুরস্কার গ্রহণ না করার কোনো কারণ খোলাসা করেননি। পরে অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন সারেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন।বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরস্কার বিতরণ মঞ্চে পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য মহসিন নাকভি উপস্থিত থাকার কারণেই তার হাত থেকে পুরস্কার নিতে রাজি হয়নি ভারত।নাকভির আরো দুইটি পরিচয় আছে। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান। মূলত এসিসি প্রধান হিসেবেই ফাইনালের ট্রফি তার হাত থেকে নেওয়ার কথা চ্যাম্পিয়ন দলের।কিন্তু গত কয়েক মাস ধরে চলা ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, ফাইনালের আগেই বলা শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও হয়তো সে কারণেই চ্যাম্পিয়ন হয়েও কোনো পুরস্কার নিল না তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২
রামপাল ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ নিহত ২

বাগেরহাটের রামপালে অস্থায়ী সেনা ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক

বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। এছাড়া Read more

ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসা ব্যবস্থার পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম সমস্যায় জর্জরিত উল্লেখ করে পুরোনো সিস্টেম ভেঙে দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।সোমবার (২৭ Read more

মাদারীপুর সিটি মার্কেটে আগুনে পুড়ল ২৫ দোকান
মাদারীপুর সিটি মার্কেটে আগুনে পুড়ল ২৫ দোকান

মাদারীপুর শহরের সিটি সুপার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সেই সাথে দোকানগুলোর সাথে থাকা আরো ৩টি Read more

সখীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
সখীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পুষ্টি সপ্তাহের উদ্বোধন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন