অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা, মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিক্টিম আর আসিফ মাহমুদ ভিলেন। থানায় হামলা করায় পুলিশবাদী মামলায় কেন এরেস্ট করা হলো, এই দায়ও আসিফ মাহমুদের।’মঙ্গলবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।পাঠকদের জন্য আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো- থানায় হামলা করায় পুলিশবাদী মামলায় কেন এরেস্ট করা হলো, এই দায়ও আসিফ মাহমুদের। মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী। এমনকি এই ঘটনা ঘটার পর তাকে সোশ্যাল মিডিয়ায়ও উল্লাসে মেতে উঠতে দেখা যায়। সেখানেও আমার নাম জড়ানো হলো। অথচ গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ এলাকায়ই যায় না। ভিক্টিম প্রথমদিকের কোন সাক্ষাৎকারেই (আর্কাইভ আছে) আমাদের কথা বলেনি। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে কনভিন্স করে এক মাস পর এসব বলাচ্ছে।এদিকে কোর্টের মারপ্যাঁচে এবং সরকারি সিদ্ধান্তে মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র হতে না পেরে ইশরাক ভাইও কায়কোবাদ সাহেবের সাথে জোট বেঁধে তার দখলকৃত টিভি দিয়ে এসব প্রোপাগান্ডা ছড়ানোতে নেমেছে। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার এক আসামিকে নিয়ে এসে ভিক্টিম হিসেবে উত্থাপন করা হচ্ছে, সেলুকাস।এই মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়। মুরাদনগরে আমি এমপি ইলেকশন করতে পারি, এই এক অজানা ভয়ে বেপরোয়া হয়ে উঠেছে কায়কোবাদ পরিবার। দীর্ঘদিন ধরে নিপীড়িত এলাকার মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি থেকে মুক্তি দিতে চেয়েছি। এলাকা থেকে এমপি হওয়ার কোনো খায়েশ নেই আমার। নিজের সক্ষমতার মধ্যে শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, তাও করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। মাফিয়াদের জয়জয়কারই চলুক। কিন্তু তা করতে গিয়ে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান (যার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে ফাইনানশিয়াল ব্যাকআপ) মহা ক্ষমতাশালীদের শত্রু বানিয়েছি।মিডিয়া দখলে থাকলে কী না করা যায়? থানা ভাঙচুর করা, জুলাইয়ের হত্যার আসামিরা, মার্ডার করে উল্লাসকারীরা এখন ভিক্টিম আর আসিফ মাহমুদ ভিলেন।তার ওই পোস্টের নিচে মন্তব্যের ঘরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, ‘বাংলাভিশন চালায় বিএনপির ইশরাক ভাই।’তিনি অভিযোগ করেন, ‘এই চ্যানেল পেশাদারিত্ব বজায় না রেখে এখন ব্যক্তিগত ও দলীয় এজেন্ডা বাস্তবায়ন শুরু করেছে।’একই কমেন্টে তিনি হুঁশিয়ার করে লেখেন, ‘২৪ এর অভ্যুত্থানের পূর্বে সময়, ৭১ এসব চ্যানেল যে ভূমিকায় ছিল, বাংলাভিশন যদি ২৪ পরবর্তী সময়ে একই ভূমিকা অবতীর্ণ হয় তবে আগের মতো সুবিধা করার সুযোগ থাকবে না। সাধারণ জনগণ এসব বাটপার টিভি চ্যানেলকে বয়কট করবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইনী জটিলতায় আটকে আছে টেকাসেতুর নির্মাণ কাজ
আইনী জটিলতায় আটকে আছে টেকাসেতুর নির্মাণ কাজ

যশোরে আইনী জটিলতায় বছরের পর বছর বন্ধ রয়েছে টেকাসেতুর নির্মাণ কাজ। চলাচলের জন্য বিকল্প পথে তৈরি করা কাঠের ব্রিজ ভগ্নদশায় Read more

বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ
বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ব্যাট-বলের নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেল টাইগ্রেসরা। আজ মঙ্গলবার লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নামে Read more

নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া
নারীর জানাজার নামাজের নিয়ম ও দোয়া

ইসলামে জানাজার নামাজ মৃত ব্যক্তির জন্য ক্ষমা ও রহমত কামনার একটি গুরুত্বপূর্ণ ফরজে কিফায়া ইবাদত। নারী ও পুরুষের জানাজার নামাজের Read more

ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান
ভারতের সঙ্গে উত্তেজনা, ইমরান খানকে মুক্তি দিয়ে পাকিস্তানে ঐক্যের আহ্বান

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি পুকুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মিজমিজি পশ্চিমপাড়া Read more

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সরিষাবাড়ীতে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন