সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মারুফ হোসেন (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী আছিয়া খাতুন (১৬) কে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামে।অভিযোগ সূত্রে জানা যায়, ছোরহাব আলী সরদারের ছেলে মারুফ হোসেন দীর্ঘদিন ধরে একই এলাকার ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিলেন। এর জের ধরে গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুল থেকে ফেরার পথে মারুফ হোসেন কয়েকজন সহযোগীকে নিয়ে কিশোরীটিকে জোরপূর্বক তুলে নেয়। এ সময় বাধা দিতে গেলে শিক্ষার্থীর পরিবারের সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।তবে অভিযুক্ত মারুফ হোসেনের চাচা সোলাইমান হোসেন দাবি করেছেন, তার ভাতিজার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজন সম্মতিতেই বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপরও তাদের সন্ধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আব্দুল খালেক বলেন, ‘আমার মেয়েকে অপহরণ করা হয়েছে, আজ ৭ দিন হলো, এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা চরম আতঙ্কে আছি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আমি মেয়েকে দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।’উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি
ফের চার লক্ষ বিশ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার করেছে ২৭ বিজিবি

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।সোমবার (২৭ অক্টোবর) Read more

ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়
ফের মেসির জোড়া গোল, এমএলএসে রেকর্ড গড়ে মায়ামির জয়

লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চলছে ইন্টার মায়ামির জয়রথ। রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিতে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভিজিএফের চাল পেলেন উপকারভোগীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির ২১ বস্তা চাল উধাও হওয়ার অভিযোগের ঘটনায় অবশেষে চাল পেয়েছেন উপকারভোগীরা। সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের Read more

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের জন্য কঠোর নিয়ম: দক্ষ জনশক্তি হারানোর শঙ্কা

মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য নতুন করে কঠোর নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। সরকারের এই কঠোর অবস্থানের ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে Read more

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

দুর্গাপূজা উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা Read more

সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ
সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যেই অবৈধভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন