কুমিল্লা সদর দক্ষিণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতা–কর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশের করা মামলায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর)   বেলা দুইটার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের কুমিল্লা আদালতে তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম পল্লব, কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরের শরিফ আহমেদ মজুমদার সোহাগ, লালবাগের হানিফ চৌধুরী, সাওড়াতলীর দেলোয়ার হোসেন, বেলতলীর মহিবুল্লাহ আপন, চাঙ্গিনীর জুয়েল, দিশাবন্দের দেলোয়ার, গাবতলীর জসিম উদ্দিন, মহেষপুরের ফরিদ, বৈষখলার সজিব, গোয়ালমথনের মোহাম্মদ আলী, সদর উপজেলার ধনপুরের জানে আলম লোটাস, আলেখাচরের নুরুল ইসলাম রানা, খিলতলীর মোবারক, বালুতুপার আব্দুল আজিজ সজিব, নাজমুল হক, বরুড়া উপজেলার ইলিয়াস, লালমাই উপজেলার সাদ্দাম হোসেন মজুমদার, চেঙ্গাহাটার নোমান ও বুড়িচং উপজেলার আব্দুল কাদের।কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ, নিষিদ্ধ সহযোগী সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী।এর আগে, শনিবার মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ী বাতাবাড়িয়া এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল করেন। মহাসড়কে ঝটিকা মিছিলের পরপরই অভিযানে নামে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। পরে শনিবার রাতভর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ নেতা–কর্মীকে আটক করে পুলিশ।পরে, রবিবার সকালে এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে এই মামলায় ২০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার (১০ ডিসেম্বর) তারা প্রধান Read more

রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান
রোহিঙ্গাদের সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।সোমবার (২৮ এপ্রিল) ঢাকার Read more

টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (২৯ আগস্ট)

আজ প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। রাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে রশিদ খানরা।১ম ওয়ানডেজিম্বাবুয়ে-শ্রীলঙ্কাবেলা ১-৩০ মি., টি স্পোর্টসত্রিদেশীয় Read more

‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে
‘ভিটামিন ডি’ পাবেন যেসব খাবারে

শরীরের জ্বালানি হলো খাবার। দেহকে সক্রিয় রাখতে যে উপাদানগুলো অত্যাবশ্যকীয়, তার মধ্যে ভিটামিন ডি অন্যতম। ভিটামিন ডি হাড়কে মজবুত করে। Read more

সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই দিয়াবাড়িতে হাট বাণিজ্য

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অস্থায়ী পশুর হাটের ইজারাদার এর নাম ঘোষণা না করলেও দ্বিতীয়বারের মতো উত্তরা দিয়াবাড়ি হাটের দখল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন