বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কাচালং বাজার এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি।সোমবার (২৭ অক্টোবর) বিজিবি পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সুরজ বাগী কাঠ ১১৩.০৭ ঘনফুট, তালী গাছ কাঠ ২৮.৪৪ ঘনফুট ও তেলছো গাছ কাঠ ২৫.৯৮ ঘনফুট, সর্বমোট ১৬৭.৪৯ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৪,১৮,৭২৫/- (চার লক্ষ আঠারো হাজার সাতশত পঁচিশ) টাকা মাত্র।প্রেস বিজ্ঞপ্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। খবর আল জাজিরার।জেএমএ Read more

বাংলাদেশ জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে, আশা ভারতের
বাংলাদেশ জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে, আশা ভারতের

আগামী নভেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে আসছেন ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। তবে তার এ সফরকে Read more

এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার
এবার কান্নায় ভেঙে পড়লেন ডিসি সারওয়ার

এবার পরকালের জবাবদিহিতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়লেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল
গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে দেশে ফেরত পাঠাবে ইসরাইল

অবরুদ্ধ গাজা অভিমুখে যাত্রা করা ত্রানবাহী জাহাজ সোমবার সকালে আটক করেছে ইসরাইলি বাহিনী। জাহাজটিতে থাকা ১২ মানবাধিকারকর্মীকে নিজ নিজ দেশে Read more

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে গিয়াস উদ্দিন (৪০) নামে স্থানীয় এক ব্যবসায়ী।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চকরিয়া পৌর শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন