জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ শনিবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।সফর সূচি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। আর আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছে। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভায়ও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ
মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৮টি অবৈধ জাল জব্দ

কুমিল্লার মেঘনা উপজেলায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর আওতায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল Read more

সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা
সাবজেলে সুযোগ-সুবিধাসহ কী খাবার পাবেন ১৫ সেনা কর্মকর্তা

আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের ২ মামলায় এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংঘটিত অপরাধের ১ মামলায় অভিযুক্ত ১৫ সেনা Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি Read more

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

আবার একসঙ্গে দেখা গেল প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই Read more

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন