আবার একসঙ্গে দেখা গেল প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল গতকাল। আর এজন্যই উদযাপনের আয়োজন করা হয় শাকিব খানের গুলশানের বাসায়। আর সেখানেই অপু বিশ্বাসকে দেখা গেল।ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অপু ও শাকিব কারো সামাজিক মাধ্যম থেকে পোস্ট করা না হলেও, ছবিগুলো সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে শাকিব খানের পুরো পরিবারের মাঝে উপস্থিত অপু বিশ্বাস। রয়েছেন শাকিব খানের মা, বাবা ও বোন।এদিকে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলেকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। আপলোড করেন একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা। ক্যাপশনে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য
অভিযোগ শুনে তাৎক্ষণিক ভবন পরিদর্শনে শেকৃবি উপাচার্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম মহবুবুজ্জামান একাডেমিক ভবনের পানির ফিল্টার, ক্লাসরুমের ফ্যান ও শৌচাগার অপরিষ্কার থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সরেজমিনে পরিদর্শনে Read more

ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে।পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত Read more

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন আগামী ১২ অক্টোবর শেষ হবে। নির্ধারিত সময়সীমার পর আর নিবন্ধনের Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি
সহযোগিতাপূর্ণ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলেন খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে অবশ্যই ওয়াশিংটনকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরে আসতে হবে। ইরানের Read more

বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন