ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছিল।শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল।  এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।প্রেস টিভির মতে, ইসরাইলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে ক্রুরা জাহাজের ওপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে।  এ পরিস্থিতিতে তারা ‘ডিসট্রেস কল’ জারি করেছে। হুওয়াইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন জানান, ইসরাইলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।‘হান্ডালায়’ ভ্রমণকারী ইউরোপীয় সংসদের একজন ফরাসি সদস্য এমা ফোররো ছিনতাইয়ের ঘোষণা দিয়ে বলেন, ‘ইসরাইল সামরিক বাহিনী এখানে’। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ক্রুরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইফ জ্যাকেট পরে বসে আছে এবং সংঘর্ষ এড়াতে তাদের হাত ওপরে তুলে ধরে আছে।‘হান্ডালা’ গাজার শিশুদের জন্য ফর্মূলা, খাবার এবং ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল।এর আগে গত মাসে, ইসরাইলি সেনাবাহিনী একইভাবে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যেখানে ১২ জন উচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক ক্যাম্পেইনার ছিলেন।  তার আগে মে মাসেও, ইসরাইলি ড্রোনগুলো মাতার উপকূলরেখার কাছে থাকা গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে আরোহন করা একই ধরণের একটি জাহাজে আক্রমণ করেছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক
লালমনিরহাটে নবীজিকে কটুক্তির অভিযোগে বাবা-ছেলে আটক

লালমনিরহাটের শহরের সেনুন ব্যবসায়ী, হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় বাবা-ছেলেকে আটক করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় Read more

স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা
স্বপ্ন ছোঁয়ার আগেই থেমে গেল রাফিয়ার পথচলা

শুরু হওয়ার কথা ছিল এক নতুন অধ্যায়। স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর অপেক্ষায় দিন গুনছিলেন রাফিয়া সুলতানা কুইন। নতুন বন্ধু, Read more

নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়
নদী নয়, কর্ণফুলী এখন প্লাস্টিকের ভাগাড়

চট্টগ্রামের প্রধান জীবনধারা কর্ণফুলী নদী ভয়াবহ দূষণের কবলে পড়েছে। সাম্প্রতিক গবেষণায় নদীর পানিতে মাইক্রোপ্লাস্টিকের বিপজ্জনক মাত্রা শনাক্ত হওয়ায় বিশেষজ্ঞরা আশঙ্কা Read more

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী
পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে: আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আপাতত পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত থামানো হয়েছে। Read more

মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি
মরক্কোতে জোড়া ভবন ধসে ১৯ জনের প্রাণহানি

মরক্কোর প্রাচীন নগরী ফেজে জোড়া ভবন ধসে অন্তত ১৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) ভোরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন