পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস ও নৌ–পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে Read more

রাজশাহী মৎস্য বীজ খামারে এক দশকের দুর্নীতি, রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি
রাজশাহী মৎস্য বীজ খামারে এক দশকের দুর্নীতি, রাষ্ট্রের কোটি টাকার ক্ষতি

রাজশাহী সদর মৎস্য বীজ উৎপাদন খামারে গত এক দশক ধরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই খামারটি দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়নের Read more

সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!
সব পুরষ্কার একাই নিলেন এবিডি ভিলিয়ার্স!

অনেকটা তাড়াহুড়ো করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তবে ব্যাট-প্যাড ছাড়ার পর Read more

খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮
খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন