রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকটি পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ক্লিনিকের কারণে এলাকার হাজারো মানুষ প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।এলাকাবাসী জানান, গত এক বছর ধরে এই ক্লিনিকটি ছিল সাধারণ মানুষের চিকিৎসার ভরসাস্থল। কাছাকাছি আর কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র না থাকায় মানুষ এখানে এসে প্রাথমিক চিকিৎসা, সেবা গ্রহণ করতেন। কিন্তু হঠাৎ করে ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ায় এখন তাদের কয়েক কিলোমিটার দূরে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুই দিকেই বাড়তি চাপ পড়ছে ভুক্তভোগীদের। ক্লিনিক বন্ধ থাকায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। নিয়মিত স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম ও প্রাথমিক সেবার জন্য তারা ক্লিনিকের ওপর নির্ভরশীল ছিলেন। এখন বিকল্প না থাকায় অনেকেই সময়মতো চিকিৎসা পাচ্ছেন না, ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে দিন দিন।স্থানীয় ব্যক্তি মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, “দীর্ঘ ১ বছর ধরে এই ক্লিনিকটি সেবা দিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই ক্লিনিকের দরজা বন্ধ হয়ে যায়। এর পর থেকে আশেপাশের গ্রামের মানুষকে সামান্য অসুস্থতার চিকিৎসার জন্যও দূরে যেতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। ক্লিনিক বন্ধ থাকার কারণে বিশেষ করে গর্ভবতী মা, শিশু এবং বৃদ্ধরা বেশি সমস্যায় পড়েছেন। এই ক্লিনিক চালু থাকলে আমরা স্বল্প খরচে চিকিৎসা পেতাম। এখন বাধ্য হয়ে দূরের হাসপাতালে যেতে হচ্ছে।”স্থানীয় বাসিন্দা মোকশেদা আক্তার অভিযোগ করে বলেন, “আমাদের মতো সাধারণ মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারি না। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে এই ক্লিনিক না থাকায় বড় ধরনের সমস্যায় পড়তে হয়।”স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে স্থাপিত হয় এই ক্লিনিকটি এবং গত বছর ফেব্রুয়ারি মাসে শুভ উদ্বোধন করা হয়। এক বছর ঠিকঠাকমতো কার্যক্রম চললেও হঠাৎ করে বন্ধ হয়ে পড়ে এই ক্লিনিকটি। মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিকের (CHCP) শাহনাজ আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “গত ৩০ জুনে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।”  মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা বলেন, “মুসলিম ব্লক কমিউনিটি ক্লিনিক দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে। এর ফলে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগ ব্যাহত হওয়া শুধু হতাশাজনকই নয়, বরং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। স্থানীয় জনগণের প্রতিনিধি হিসেবে আমি বহুবার স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি ও সেবা বন্ধ থাকার বিষয়টি নজরে এনেছি। তিনি সরকারের কাছে দ্রুত স্বাস্থ্যকর্মীদের স্থায়ী নিয়োগ ও পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং ক্লিনিক ভবনের সংস্কারকাজ সম্পন্ন করার দাবি জানান।”এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম যোগাযোগ করা হলে তিনি বলেন, “ক্লিনিকের সেবাদানকারী শাহনাজ আক্তার অন্যত্র চাকরিতে যোগ দেওয়ায় বর্তমানে ক্লিনিকটি বন্ধ রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) নিয়োগ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটি বন্ধ রাখতে হবে। যেহেতু কমিউনিটি ক্লিনিকগুলোতে স্থানীয় স্থায়ী ঠিকানার ভিত্তিতে (CHCP) নিয়োগ দেওয়া হয়, তাই অন্য কোনো ক্লিনিক থেকে কর্মী বদলির সুযোগ নেই এবং ক্লিনিকে অতি শীঘ্রই একজন সেবাদানকারী নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানান।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী

দেশে চলতি বছরের মার্চ মাসে ৪৪২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। তারমধ্যে ধর্ষণ ১৬৩ এবং ধর্ষণচেষ্টার শিকার ৭০ Read more

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মন্থা’, ১২ ঘণ্টা তাণ্ডব চালানোর আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ শক্তি বাড়াচ্ছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) গভীর রাতে এটি ভারতের উপকূলীয় রাজ্যগুলোতে, বিশেষ করে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে Read more

ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর
ইরান যুদ্ধে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান নেতানিয়াহুর

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই যুদ্ধে বিশ্বনেতাদের Read more

পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন
পতেঙ্গা সৈকতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিহ্নিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশে নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ শনিবার (৩ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় বিক্রি হবে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন