গম্ভীর পরিস্থিতিতেও কখনো কখনো ক্রিকেট মাঠে এমন কিছু ঘটে, যা দর্শক, খেলোয়াড়, আম্পায়ার—সবার মুখে হাসি ফোটায়। এমনই এক ঘটনা ঘটে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে বৃহস্পতিবারের ম্যাচে।ঘটনা এমনই মজার ছিল যে, একসময় আম্পায়ারও হেসে ফেলেন। রশিদের আউট নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি পরিণত হয় এক মজার মুহূর্তে, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে দ্রুত।আফগানিস্তান যখন ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন মাঠে নামেন অধিনায়ক রশিদ। মোহাম্মদ নবির সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি। ব্যাট হাতে রশিদের ২৩ বলে ২৪ রানের ধৈর্য্যশীল ইনিংস আফগানদের বড় বিপদ থেকে বাঁচায়।ইনিংসের ১৮তম ওভারে ঘটে যায় মজার এক কাণ্ড। নুয়ান থুসারার করা প্রথম বল ছিল দারুণ এক স্লোয়ার ইয়র্কার। রশিদ আগেভাগেই সুইপ খেলতে গিয়ে মিস করেন, বল পায়ে লেগে স্টাম্পে লেগে যায়। কিন্তু তখন থুসারা ভেবেছিলেন এলবিডব্লিউ হয়েছে, তাই আম্পায়ারের দিকে ফিরেই আবেদন করেন।অন্যদিকে রশিদও বুঝতে পারেননি যে তিনি ‘বোল্ড’ হয়ে গেছেন। তিনি ভেবেছিলেন আম্পায়ার এলবিডব্লিউ আউট দিয়েছেন এবং রিভিউ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।আসলে দু’জনেই এলবিডব্লিউ আউটের জন্য আবেদন করছিলেন, অথচ সেটা ছিল বোল্ড আউট! পরে এলইডি স্টাম্প জ্বলে উঠতেই সবাই হাসিতে ফেটে পড়েন। থুসারা আর রশিদ নিজেও হাসলেন, সঙ্গে শ্রীলঙ্কার খেলোয়াড় ও দুই আম্পায়ারও।ম্যাচের শেষদিকে অবশ্য সব আলো কেড়ে নেন মোহাম্মদ নবী। শেষ ওভারে ভেল্লালাগেকে একাই মেরে বসেন পাঁচ ছক্কা। এরপরও অবশ্য আফগানিস্তান ম্যাচটা হেরেছে ৬ উইকেটে। এই হারের ফলে এশিয়া কাপ থেকেও বিদায় নেয় আফগানিস্তান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য নতুন আর্থিক বাধ্যবাধকতা যুক্ত হলো। মার্কিন সরকারের হালনাগাদ ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করায় Read more

ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ Read more

সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার
সুনামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পংকজ ও তার দুই সহযোগী গ্রেফতার

সুনামগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ মে) বিকালে Read more

পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট
পাঁচ বছর চাকরি করলেই মিলবে কোটি টাকার ফ্ল্যাট

দক্ষ কর্মীদের ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। পাঁচ বছর চাকরি করা কর্মীদের উপহার হিসেবে ফ্ল্যাট দিচ্ছে তারা। Read more

৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে
৫৮ দিন পর সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে

সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ বুধবার (১১ জুন) মধ্যরাতে। গত ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন বঙ্গোপসাগরে যে Read more

নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী
নতুন চুরির আতঙ্কে বদলগাছী উপজেলাবাসী

বর্তমানে চুরি আতঙ্কে রয়েছে নওগাঁর বদলগাছী উপজেলাবাসী। এই উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে চুরির ঘটনা। চোরেরা সুযোগ বুঝে এক রাতেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন