নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (সিপিএন–ইউএমএল)–এর চেয়ারম্যান কেপি শর্মা অলি সেনাবাহিনীর নিরাপত্তা ছেড়ে দিয়েছেন। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বলছে,  তিনি এখন রাজধানী কাঠমান্ডুর পার্শ্ববর্তী ভক্তপুর জেলার গুণ্ডু এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছেন।অলি কেন সেনা সুরক্ষা ছেড়ে বেরিয়ে এলেন—তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তার দল সিপিএন–ইউএমএল। দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম সাংবাদিকদের জানান, ‘চেয়ারম্যান বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে দলের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।’এর আগে, ৯ সেপ্টেম্বর ‘জেন-জি’ আন্দোলনের সময় অলির বালকোটের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলনের জেরে ৮ ও ৯ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।এদিকে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবস। তার আগের দিন সেনা সুরক্ষার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে অলি নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড
ভোলায় মেয়ে হত্যার দায়ে পিতার ৭ বছরের কারাদণ্ড

ভোলার চরফ্যাশন উপজেলায় নিজের মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১ অক্টোবর) চরফ্যাশন চৌকি Read more

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান
যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরলো বিমান

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ওড়ার পর আবারও ফিরে এসেছে। আজ বৃহস্পতিবার Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫
সিরাজদীখানে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ টেঁটাবিদ্ধসহ আহত ১৫

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ Read more

দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার
দ্রুততম দুই সেঞ্চুরিতে রেকর্ড গড়লো টাইগার ওপেনার আবরার

শ্রীলঙ্কার মাটিতে নিজেদের দাপুটে পারফর্ম ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে এগিয়ে থাকা যুবা টাইগাররা আজও জয় তুলে নিয়েছে। এদিন Read more

রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট
রাজধানীতে যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট

আর মাত্র কয়েক সপ্তাহ পরেই ঈদ-উল-আজহা। এবারও ঢাকায় বেশকিছু জায়গায় কুরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে ২ সিটি করপোরেশন। রাজধানীতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন