চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে দারুণ শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একই দিনে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও ইংলিশ জায়ান্ট লিভারপুল। আটলান্টার জালে পিএসজি’র এক হালি চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করেছে পিএসজি। আতালান্টাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নামে পিএসজি। মাত্র তৃতীয় মিনিটেই মার্কিনিউস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একের পর এক আক্রমণে আতালান্টার রক্ষণভাগকে কোণঠাসা করে ফেলে তারা। প্রথমার্ধের ৩৯তম মিনিটে কাভারাস্কেখেয়ার গোলে আবারও এগিয়ে যায় ফরাসিরা। প্রথমার্ধে আরও একবার গোলের সুযোগ পেয়েছিল পিএসজি, তবে পেনাল্টি মিসের কারণে ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।বিরতির পরও আগ্রাসী খেলা চালিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নুনো মেন্দেসের গোল দলকে আরও এগিয়ে নেয়। অতিরিক্ত সময়ে রামোস বাম পায়ের শটে শেষ গোলটি করে আতালান্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন।ভ্যান ডাইকের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় জয়অ্যানফিল্ডে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তে ভ্যান ডাইকের হেডে ৩-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। এদিন ম্যাচের মাত্র ৬ মিনিটেই জোড়া গোল হজম করতে হয় অ্যাথলেটিকো মাদ্রিদকে।  রবার্টসন ও সালাহর দু’টি দুর্দান্ত শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইয়োরেন্তে এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে আবারও ইয়োরেন্তে গোল করে সমতা ফেরান। কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হেডে গোল করে দলের জয়ের সীলমোহর দেন অধিনায়ক ভ্যান ডাইক।বায়ার্নের বিপক্ষে চেলসির ভুল, সুযোগ কাজে লাগাল কেইনঅন্যদিকে, আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে চেলসি ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলের কারণে পিছিয়ে পড়ে। ম্যাচের ২০তম মিনিটে চেলসির ডিফেন্ডার চালোবাহ ভুল করে নিজের জালেই বল পাঠালে এগিয়ে যায় বায়ার্ন। কিছুক্ষণ পর হ্যারি কেইন ব্যবধান বাড়ান।তবে ২৯তম মিনিটে পালমারের গোলে চেলসি কিছুটা প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি ইংলিশ ক্লাবটি। বরং চেলসির একটি ভুলের সুযোগে ৬৩ মিনিটে কেইন দ্বিতীয়বার গোল করে দলের জয় নিশ্চিত করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাবেক উপজেলা আমিরসহ জামায়াতের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

লালমনিরহাটের কালীগঞ্জে জামায়াত ইসলামীর সাবেক উপজেলা আমিরের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে জেলার কালীগঞ্জ উপজেলার Read more

সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে Read more

পরিস্থিতি জটিল হয়ে উঠছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল
পরিস্থিতি জটিল হয়ে উঠছে, দ্রুত নির্বাচন দিন: ফখরুল

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!
ঘুষের টাকা ভাগ করতে দালালের সাথে এডি-ইন্সপেক্টরের রাতভর মিটিং!

'ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে' অর্থাৎ যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না, প্রচলিত প্রবাদে যেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন