যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘সংস্কার বিএনপিই করেছে, প্রস্তাবও বিএনপিই দিয়েছে, তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই।’শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না– তারা আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে। গণতন্ত্রকে নস্যাৎকারীরা আবারও সংগঠিত হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। ছিনতাই- মবক্রেসি ভয়ঙ্কর রূপে বাড়ছে।’ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’তিনি বলেন, ‘সুযোগ আমাদের সামনে এসেছে। হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে, তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে। তাই তারা ফ্যাসিবাদমুক্ত করেছে ত্যাগ স্বীকার করে।’মির্জা ফখরুল বলেন, ‘সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন, তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন। সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে। সবাই যেনো একটি বিষয়ে একমত হই, যেনো কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেই।’তিনি আরও বলেন, ‘বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ নেই, ইচ্ছেও নেই। জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় বিএনপি। কোনো বাধাই থামাতে পারবে না। ৭১- আর স্বাধীনতা মূল কথা, সেখানে কোনো ছাড় নেই। গণতন্ত্রের দিকে যেতে হবে।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন
দলীয় মনোনয়নে স্বচ্ছতা নিশ্চিত করবে বিএনপি: হেলেন জেরিন

ক্লিন ইমেজের নেতা ছাড়া কোন চাঁদাবাজ ও দখলদারকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় Read more

গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম
গৌরনদীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়ম

ইলিশের প্রজনন, বেড়ে ওঠা ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারিভাবে বরাদ্দকৃত প্রণোদনার গবাদিপশু (বকনা Read more

অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড
অস্বাস্থ্যকর খাবার বিক্রি: টাঙ্গাইলের একটি রেস্টুরেন্টকে অর্থদণ্ড

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বন্যা সুইটস এন্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বাসি ও পচাঁ খাবার Read more

গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল
গ্রেটা থুনবার্গসহ ১৭১ জন কর্মীকে বহিষ্কার করেছে ইসরায়েল

গাজামুখী ত্রাণ নৌবহরে অংশ নেওয়ার অভিযোগে আটক ১৭১ জন কর্মীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে বলে ইসরায়েল সোমবার জানিয়েছে। যাদের Read more

ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান
ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান

গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে ইসরাইলের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল ও Read more

আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা
আলফাডাঙ্গায় দগ্ধ কৃষককে হাসপাতালে দেখতে গেলেন এমপি ইলিয়াস মোল্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ কৃষক মাসুদ মিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। রবিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন