সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আলাদা একটি থানা প্রতিষ্ঠার। এ অঞ্চল ভৌগোলিকভাবে বিস্তৃত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দ্রুত সেবা পাওয়া যেত না। ফলে ছোটখাটো অপরাধ থেকে শুরু করে বড় ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসতে সময় লাগত।তবে ২০০৫ সালে এ সমস্যার সমাধান আসে। সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের উদ্যোগে পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টার ফলেই এ থানার অনুমোদন পাওয়া সম্ভব হয়।২০০৫ সালের ১৩ ডিসেম্বর পাটকেলঘাটা থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। উদ্বোধনের পর থেকেই এ থানা তালা ও কলারোয়া উপজেলার মানুষের জন্য আইন-শৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান ভরসাস্থল হয়ে ওঠে। থানা প্রতিষ্ঠার মাধ্যমে লাখো মানুষের জীবনে আসে নিরাপত্তার আশ্বাস এবং বদলে যায় পুরো অঞ্চলের সামাজিক পরিবেশ।পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠায় স্থানীয়দের জন্য যেন এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং জনগণের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে জানিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘থানা প্রতিষ্ঠার আগে আমাদের যেকোনো সমস্যার সমাধানের জন্য তালা থানায় যেতে হতো। এখন নিজেদের এলাকায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর সেবা পাওয়া যাচ্ছে।’একই অনুভূতি ব্যক্ত করে শিক্ষক সেলিনা খাতুন বলেন, ‘থানা প্রতিষ্ঠার ফলে এলাকার নারী ও শিক্ষার্থীরা অনেকটা নিশ্চিন্ত হয়ে চলাফেরা করতে পারছে। আগের মতো ভয়ের পরিবেশ আর নেই।’পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী মহসিন আলী বলেন, ‘থানা প্রতিষ্ঠার আগে চুরি-ডাকাতির ভয় ছিল সবসময়। এখন পুলিশি টহল বাড়ায় মাঠে-ঘাটে এবং বাজারে আমরা নিরাপদে কাজ করতে পারছি। ফলে পাটকেলঘাটা বাজারে ব্যবসায় এসেছে সুদূর প্রসারী পরিবর্তন।’পাটকেলঘাটা বাজারের আরেক ব্যবসায়ী ভবতোষ মন্ডল বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি থানার উপস্থিতি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকেও ত্বরান্বিত করেছে। ব্যবসা-বাণিজ্য বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসেছে স্থিতিশীলতা এবং মানুষের মধ্যে নিরাপত্তার বোধ জন্মেছে।’কুমিরা এলাকার বিশিষ্ট সমাজসেবক ইলিয়াস হোসেন বলেন, ‘পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠার এ উদ্যোগের জন্য স্থানীয়রা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে। তাদের বিশ্বাস, একজন দূরদর্শী নেতা হিসেবেই তিনি এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পথ সুগম করেছিলেন।’নগরঘাটা এলাকার কলেজ ছাত্র আবু মুসা বলেন, ‘পাটকেলঘাটা থানা প্রতিষ্ঠার পর এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমে যায়। নারী, শিশু ও শিক্ষার্থীরা আরও নিরাপদ পরিবেশে চলাফেরা করার সুযোগ পায়। ব্যবসা-বাণিজ্য বাড়ে, কৃষি কার্যক্রম নির্বিঘ্নে চালানো যায়। এছাড়া আগে দূরে যেতে হতো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে, এখন তা স্থানীয়ভাবে সম্ভব হচ্ছে।’স্থানীয় মানুষের দাবি, যেভাবে হাবিবুল ইসলাম হাবিব এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়ন করে ইতিহাস গড়েছেন, তেমনি আগামী দিনেও উন্নয়ন ও নিরাপত্তার ধারাবাহিকতা বজায় রাখতে তাকে আবারো সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন
কুবিতে ইউট্যাবের নতুন সভাপতি হেলাল, সম্পাদক মাহিন

ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গণিত Read more

কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা
কুড়িগ্রামে পুলিশের হাতে কামড় দিয়ে আসামিকে নিয়ে গেল আ.লীগের কর্মীরা

কুড়িগ্রামে বিশেষ অভিযান চালাতে গেলে পুলিশের ওপর হামলা ও আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের ছয় সদস্য আহত Read more

অবশেষে মেট্রোরেল চলাচল শুরু
অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে পুনরায় চালু হয়েছে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা কার্যক্রম। ঢাকা ম্যাস ট্রানজিট Read more

‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’
‘আগামী বিশ্বকাপে ভয়ংকর দল হবে ব্রাজিল’

কয়েক বছর থেকে সময়টা খুব ভালো যাচ্ছিল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজেলের। পরিস্থিতি এমন ছিল যে, একসময়ের দাপুটে দলটি নিজেদের যেন Read more

সুফল প্রকল্পের অনিয়ম ঢাকতে তথ্য গোপনের অভিযোগ
সুফল প্রকল্পের অনিয়ম ঢাকতে তথ্য গোপনের অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ রেঞ্জ অফিসের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে অনিয়মের অভিযোগ আড়াল করতে তথ্য গোপনের প্রবণতা দেখা গেছে। পর্যাপ্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন