আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে তা পরবর্তী সরকার ধরে রাখলে দেশের সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে। তিনি বলেন, আমরা প্রায়ই শুনি– আপনি কী করেছেন? আমি কী করছি, তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো দিনও হয়নি। বুধবার বিকেলে সিলেটের একটি হোটেলে লিগ্যাল এইডবিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, নতুন এই ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও কম খরচে সমাধান হবে। এখন থেকে মামলা করার আগে বাধ্যতামূলকভাবে মামলাপূর্ব মধ্যস্থতার দারস্থ হতে হবে। প্রয়োজনে পরে আদালতে মামলা করা যাবে।আসিফ নজরুল বলেন, আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে আলাদা করেছি, যাতে সিভিল আদালতে মামলার নিষ্পত্তি বাড়ে ও দ্রুতগামী হয়। এটা বাংলাদেশে আগে করা হয়নি। মামলার জট কমাতে মধ্যস্থতা বাধ্যতামূলক কার্যক্রম চালুর উদ্যোগকে ন্যায়বিচার প্রাপ্তিতে দরিদ্র মানুষের জন্য অপূর্ব সুযোগ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, সুনির্দিষ্ট ১১ ধরনের আইনের জন্য মামলা দায়েরের আগে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে সমাধান না হলে আদালতে যেতে কোনো বাধা থাকবে না।এছাড়া আগে লিগ্যাল এইডের দায়িত্বে থাকতেন একজন সিনিয়র সহকারী জজ। এখন থেকে এই দায়িত্বে থাকবেন সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। অল্প সম্মানী নিয়েও অবসরপ্রাপ্ত বিচারকরা এই প্রজেক্টে অংশ নিয়েছেন বলে তাদেরকে ধন্যবাদ জানান উপদেষ্টা।মামলার জট কমানো ও মানুষের ভোগান্তি কমানোর লক্ষ্য তুলে ধরে আসিফ নজরুল বলেন, আমাদের বিশ্বাস এটি ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে মামলার জট অনেকটাই কমবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ ৮টি আইনে মামলা দায়েরের পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে।আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৩৫ নং অধ্যাদেশ) এর ধারা ১ এর উপ-ধারা (২) এর প্রদত্ত ক্ষমতাবলে পাইলট প্রকল্প হিসাবে আজ বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় এক নব অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস
১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

দেশের ১৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস Read more

আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!
আমির হামজার মাহফিলে মোবাইল-মানিব্যাগ চুরির হিড়িক!

ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশবরেণ্য ইসলামি বক্তা মুফতি আমির হামজার মাহফিলে মোবাইল ও মানিব্যাগ চুরির হিড়িক পড়েছে। এমনকি মাহফিলের প্রধান অতিথি ও Read more

রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের
রাতের মধ্যে গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জামায়াতের

অন্তর্বর্তী সরকারকে বৃহস্পতিবার রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ Read more

নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার
নওগাঁয় থানায় প্রশ্নপত্র ট্রাংক খোলা, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানায় রক্ষিত প্রশ্নপত্রের ট্রাংক খোলা অবস্থায় পাওয়ার ঘটনায় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহার Read more

কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

পিরোজপুরের কাউখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন Read more

‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’
‘ফেব্রুয়ারিতে ভোট না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে’

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি বলেন, সংস্কার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন