রূপালি পর্দার আলো-ঝলমলে দুনিয়া থেকে একসময় হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের চিত্রনায়িকা বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পারিবারিক সূত্র গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে।১৯৯৪ সালে সোহরাব-রুস্তম সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে তার প্রথম ছবিটিই হয়ে ওঠে ব্যবসাসফল। এরপর নায়ক মান্না, রুবেল, আমিন খানের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেন প্রায় দশটির বেশি সিনেমায়।রূপালি পর্দায় সাফল্যের মধ্যেই একসময় হারিয়ে যেতে থাকেন বনশ্রী। ধীরে ধীরে পড়েন অভাব-অনটনে। জীবিকার তাগিদে এক সময় শাহবাগে ফুল বিক্রিও করেছেন তিনি। পরে সরকারের কাছ থেকে ২০ লাখ টাকা অনুদান পেলেও জীবনের স্থিতি ফেরেনি।কোভিড মহামারির সময় রাজধানী ছেড়ে ফিরে যান জন্মস্থান মাদারীপুরের শিবচরে। সেখানে ঘরবাড়ি না থাকায় শুরুতে ছিলেন ভাড়াবাড়িতে, পরে ঠাঁই হয় মাদবরের চর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে — ২৯ নম্বর ঘরের বাসিন্দা ছিলেন তিনি। শেষ সময়টুকু ছেলে মেহেদী হাসানকে নিয়েই কেটেছে তার।পারিবারিক সূত্রে জানা গেছে, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর পাঁচদিন আগে থেকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা
টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতাকে আহ্বায়ক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক ছাত্রলীগ নেতা মো. রায়হান হাবীব ইয়েনকে আহ্বায়ক করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে Read more

দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি
দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নান্দাইলের মেয়ে মিলি

ময়মনসিংহের নান্দাইলের কৃতি ফুটবলার মিলি আক্তার দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে পুরস্কার লাভ করেছেন। যুব পর্যায়ে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হিসাবে Read more

গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি
গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, শহর ছাড়তে হুঁশিয়ারি

গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এমনকি গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে ‘সন্ত্রাসী কিংবা Read more

বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় ইউরোপে ‘আশ্রয়ে’ যে প্রভাব পড়বে
বাংলাদেশকে ‘নিরাপদ’ ঘোষণায় ইউরোপে ‘আশ্রয়ে’ যে প্রভাব পড়বে

ইউরোপীয় ইউনিয়ন সাতটি দেশকে 'নিরাপদ' হিসেবে চিহ্নিত করেছে, যার মাঝে বাংলাদেশের নামও রয়েছে। ফলে সাত দেশ থেকে যাওয়া নাগরিকদের আশ্রয় Read more

কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি
কুমিল্লার ১১ আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩১টি

টানা দুই দিনব্যাপী যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন