ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুণবহা গ্রামের রাজিব শিকদার (৩২) উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় তিন মাস আগে রাজিব শিকদার উত্তর মেসিডোনিয়ায় যান। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।নিহতের বাবা মো. আতিয়ার শিকদার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমার সন্তানের লাশ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে সরকার।’নিহতের মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘শেষবারের মতো আমি আমার ছেলের মুখ দেখতে চাই এবং তার দাফন দেশে সম্পন্ন করতে চাই।’এলাকাবাসীর পক্ষে জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন বলেন, ‘ভাগ্য পরিবর্তনের আশায় রাজিব বিদেশে যায়। মাত্র তিন মাস কাজ করার পরই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল, তাই সরকারের উচিত তার মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা।’বোয়ালমারী পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ‘প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু তা যদি মাতৃভূমি থেকে দূরে ঘটে তবে কষ্ট আরও হৃদয় বিদারক। রাজিব পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। আমি সরকারসহ আন্তর্জাতিক পর্যায়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানাই, দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হোক।’সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। সকলের একটাই দাবি, রাজিব শিকদারের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের দ. কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম
ট্রাম্পের দ. কোরিয়া সফরের আগে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

এশিয়া সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় তার সফর শুরু করার কয়েক ঘণ্টা আগে Read more

টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টাইমস হায়ারের ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল

টাইমস হায়ার ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‍্যাঙ্কিং প্রকাশিত Read more

শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস
শর্ত মানলে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পাঠাবে হামাস

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে রেড ক্রসের মাধ্যমে জিম্মিদের কাছে খাবার পাঠাতে চায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (৩ আগস্ট) Read more

নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা
নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের Read more

নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। Read more

‘বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারে’
‘বিএনপিই একমাত্র দল যারা দেশকে রক্ষা করতে পারে’

বিএনপিই একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৩১ আগস্ট) বিএনপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন