ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে দুটি হনুমানকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। তারা কখনো বাজারে, কখনো কলেজ রোডে বা বিভিন্ন বাড়ির উঠোনে গিয়ে খাবার খুঁজছে। কারও হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে, আবার কখনো মানুষের দেওয়া ফল ও খাবার খাচ্ছে।পৌর সদরের আধারকোঠা এলাকার বাসিন্দা তোরা সাহা বলেন, ‘বাসার উঠানে আচার রোদে দেওয়া ছিল। হঠাৎ দুটি হনুমান এসে খেয়ে ফেলতে দেখি। নিবৃত করতে গেলে আমাকে ধাওয়া করে। বাইরে খাবার জাতীয় কিছু রাখলেই খেয়ে ফেলছে।’ঠাকুরপুর ব্রীজের কাছে স্কুল শিক্ষক অসীত কুমার গুহকে দেখা যায় হনুমান দুটির জন্য বাজার থেকে খাবার কিনে দিতে। তিনি বলেন, ‘হনুমান ভগবান শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত ছিলেন। পুরাণ মতে ত্রেতাযুগে তিনি ভগবান রামের চরন সেবা করেছেন। তাই ভক্তি থেকে আমি তাদের খেতে দিচ্ছি।’স্থানীয়দের ভাষ্য, হনুমান দুটি কয়েকদিন ধরে আশপাশে ঘুরে বেড়াচ্ছে। গাছের ডালে লাফালাফি করার পাশাপাশি কখনো মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে তারা। এতে অনেকে আতঙ্কিত হলেও কেউ কেউ আবার ফল আর খাবার দিয়ে তাদের আপ্যায়ন করছেন।স্থানীয় প্রাণীবিদদের মতে, বনাঞ্চলে পর্যাপ্ত খাবারের অভাবই তাদের লোকালয়ে আসার মূল কারণ। তারা বলেন, ‘পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের প্রাণীকে নিরাপদ আশ্রয় দেওয়ার দিকেও গুরুত্ব দিতে হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার
বাংলাদেশি ৪টি টিভির ইউটিউব চ্যানেল ব্লকড করেছে ভারত সরকার

ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ইউটিউব অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের কনটেন্ট ভারতে ব্লক করেছে। ভারতের দর্শকদের জন্য Read more

বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম
বরগুনার বেতাগীতে বন্যার পানিতে প্লাবিত ১০ গ্রাম

বরগুনার বেতাগী উপজেলা ছোট মোকামিয়া কিসমত করুণা এলাকায় বিষখালী নদীর দেড়শ মিটার বেড়িবাঁধ উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কৃষি জমির Read more

প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশে প্রথমবারের মতো একযোগে আজ রবিবার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম Read more

অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী
অবশেষে সূর্যের দেখা পেল সিরাজগঞ্জ বাসী

কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির Read more

বেনাপোল কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি
বেনাপোল কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি

যশোরের বেনাপোল কাস্টমসের উপকমিশনার ও সহকারী কমিশনার পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একযোগে দেশের বিসিএস (কাস্টমস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন