নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে।নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করে।তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়।বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.হাবীবুর রহমান বলেন, ‘গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে আটক করে রেখেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর
সুদানে শহীদ ৬ সেনার মরদেহ দেশে আসছে ২০ ডিসেম্বর

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষীর মরদেহ আগামী ২০ ডিসেম্বর দেশে আসবে।বুধবার (১৭ Read more

ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য
ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য

অবৈধ অটোরিকশা ও সিএনজির দখলে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের মহাসড়ক ও উপসড়কগুলো। ফলে দিন দিন তীব্রতর হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন Read more

আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ
আনোয়ারায় ৮ বছরের শিশুকে আছাড় দিয়ে জখমের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আট বছর বয়সী এক শিশুকে মারধর ও আছাড় দিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে Read more

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: উদ্ধার ২১

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা ২২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় ছয় দিন সমুদ্রে থাকার পর Read more

চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা
চাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬০ শতাংশ, চলছে গণনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট পড়েছে ৬০ শতাংশ। বুধবার (১৫ Read more

উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক
উইম্বলডনের নতুন রানী হলেন ইগা শিয়াওতেক

উইম্বলডনের ফাইনালে এবারই প্রথমবার মুখোমুখি হন দুই নতুন মুখ। একদিকে অভিজ্ঞ চার গ্র্যান্ড স্ল্যামজয়ী ইগা শিয়াওতেক, অন্যদিকে চমক হিসেবে ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন