বয়ঃসন্ধিকালের নানান শারীরিক পরিবর্তন, লজ্জা আর অজ্ঞতার কারণে গ্রামের অনেক কিশোরীই স্কুলে নিয়মিত যেতে পারে না। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে পিছিয়ে পড়ে পড়াশোনাতেও। সেই বাস্তবতাকে বদলাতে শরীয়তপুরের ভেদরগঞ্জে শুরু হলো নতুন উদ্যোগ- শিক্ষাপ্রতিষ্ঠানেই তৈরি হলো হাইজিন কর্নার। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সখিপুর থানার ডিএমখালীর ঐতিহ্যবাহী চর ভয়রা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুরক্ষা উপকরণসমৃদ্ধ এই কর্নারের উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নেই।’ এ সময় বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি শিক্ষক–শিক্ষার্থীদের অভিনন্দন জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আব্দুল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে কিশোরীরা আরও সুস্থ, সচেতন ও আত্মনির্ভরশীলভাবে বেড়ে উঠতে পারবে।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে জেলা প্রশাসক সখিপুর থানা কার্যালয় ও সখিপুর ‘ক’ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেন। কর্মসূচির শেষ পর্যায়ে তিনি ডিএমখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি

ব্যাপক বিক্ষোভের পর নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমস জানিয়েছে, গতকালের তুলনায় আজকের Read more

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মান সামগ্রী (টিন) বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭মে) সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের সাজেক Read more

মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম
মৃত মুরগি নিয়ে থানায় গেটে বসে পড়লেন রশিদা বেগম

৫টি মৃত মুরগী নিয়ে থানায় হাজির হয়ে বিচার চেয়েছেন অবস্থান নেন রাশিদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধ নারী।শনিবার (৬ এপ্রিল) Read more

সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প
সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে জানতে চাইলেন ট্রাম্প

বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে Read more

টিকটকে পরিচয়: ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক
টিকটকে পরিচয়: ভোলায় এসে বন্ধুর বোনকে বিয়ে করলেন চীনা যুবক

ভোলায় কলেজ পড়ুয়া ছেলে রনির সঙ্গে টিকটকে পরিচয় হয় ইরিছা চং (২৩) নামের এক চীনা যুবকের। এরপর তাদের মধ্যে গড়ে Read more

প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব
প্রাপ্তি-অপ্রাপ্তির ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন ভোরের অপেক্ষায় বিশ্ব

ট্রাম্পের শুল্ক-নীতিতে বিশ্ববাজারের তোলপাড়, গাজায় এক পশলা শান্তির মতো ভঙ্গুর যুদ্ধবিরতি আর ইউক্রেন যুদ্ধের অমীমাংসিত হাহাকার। এমনই সব তপ্ত স্মৃতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন