ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক রঞ্জনা রায় (২৭) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রঞ্জনা রায় (২৭) ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী এবং এক মাস বয়সসহ ছোট দুটি শিশুর জননী। গৃহবধূর স্বজনরা জানায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গৃহবধূ রঞ্জনা রায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাড়িঘর পরিষ্কার এবং সাদা মাটি দিয়ে ঘর লেপন দেওয়ার কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে নিজ ঘরের কোনায় গর্ত পরিষ্কার করার সময় ডান হাতের আঙ্গুলে সাপ দংশন করে। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে আক্রান্ত গৃহবধূকে পাশের গ্রামে একজন ওঁঝার কাছে নিয়ে যায় এবং ঝাঁড়ফুক করে। সেখান থেকে বাড়ি ফিরিয়ে আনার পর আক্রান্ত গৃহবধূর শরীরে বিষ ছড়িয়ে পড়লে তাকে দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় গৃহবধূর শেষকৃত্য সম্পন্ন করেছে পরিবারের লোকজন। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মঞ্জুরুল ইসলাম ফুয়াদ বলেন, জরুরি বিভাগে আসার পরেই মারা গেছে গৃহবধূ। দেরিতে আসায় আমাদের কিছু করার ছিল না। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল মিয়া (২৭) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।বৃহস্পতিবার (২৪ Read more

শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!
শীত চলে গেলেও কম্বল এখনও চেয়ারম্যানের অফিসে!

শীতকালে সরকারের বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে মৌলভীবাজারের নাজিরাবাদ ইউনিয়ন পরিষদে। এতে শীতকালে শীতবস্ত্র থেকে বঞ্চিত হয়েছেন Read more

মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক
মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান: ১০ বাংলাদেশিসহ ৪৫ বিদেশি কর্মী আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক Read more

ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক
ভোলায় গাঁজাসহ ৪ যুবক আটক

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে ভোলা সদর মডেল থানায় একটি Read more

২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী
২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

পরিবারের কাছে ছুটি কাটানোর কথা বলে ২৫ লাখ টাকা খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে নিজের জীবন শেষ করেছেন এক আইরিশ নারী। পরিবার Read more

ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন