রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক শিশু। বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে।ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। শিশুটির নাম সাজিদ। তার বাবার নাম রাকিবুল ইসলাম। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামেই তার বাড়ি।স্থানীয়রা জানান, গ্রামের পাশের এ জমিটির মালিক কছির উদ্দিন নামের এক ব্যক্তি। এক বছর আগে কছির উদ্দিন তার জমিতে সেচের জন্য একটি সেমিডিপ নলকূপ বসানোর চেষ্টা করেন। কিন্তু ৩৫ ফুট বোরিং করার পর সেখানে পানি পাননি। তাই নলকূপ বসানো হয়নি। এক বছর ধরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের গর্তটি সেভাবেই পড়ে ছিল।বুধবার দুপুরে শিশুটির মা ওই মাঠে ধানগাছের খড় নিতে যান। ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে মাটির ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। গর্তের পাশে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে।ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, তারা আসার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। তখন কিছু মাটি গর্তে পড়ে গেছে। তারা ক্যামেরা পাঠিয়ে দেখার চেষ্টা করেছেন। মানুষের কোলাহলের কারণে শিশুটির কোনো সাড়া বুঝতে পারছেন না।তিনি জানান, শিশুটিকে জীবিত উদ্ধারের জন্য তারা অক্সিজেন পাঠাচ্ছেন। পাশে এক্সকেভেটর দিয়ে খনন করছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য
এমদাদ হোসেনের কাব্যগ্রন্থে একাকীত্বের কবিতায় প্রেমের নতুন ভাষ্য

২০২৫ সালের অমর একুশে বইমেলায় তরুণ কবি এমদাদ হোসেনের প্রথম কাব্যগ্রন্থ ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বুকওয়ার্ম Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক Read more

চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে ইসমত আরা (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। সে Read more

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি
‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের বাবা রিকশাচালক আবু রায়হান হতদরিদ্র। কোনোরকম টেনেটুনে সংসার চলত। Read more

ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধামরাইয়ে মামার বাসা থেকে ভাগ্নীর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামরাইয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার গাংগুটিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন