স্বামীর বিরুদ্ধে ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগে মামলা করেন মডেল সানাই মাহবুব। শারীরিক-মানসিক নির্যাতন করে যৌতুক দাবির অভিযোগে আলোচিত মডেল সানাই মাহবুবের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বামী আবু সালেহ মূসা।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মূসা।আসামির জামিন প্রার্থনা করে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ আলম। শুনানিতে তিনি বলেন, সম্প্রতি এই মামলায় আসামির বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। আদালতের নির্দেশে আজকে আসামি আত্মসমর্পণ করেছেন। তারা একটা হলফনামা দিয়েছেন যে, তারা সংসার করতে চান। তারা বিষয়টি আপস করবেন। যে কোনো শর্তে আসামির জামিন প্রার্থনা করছি।সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন। সেই টাকার কী হবে? টাকা পয়সা নিয়েছেন, আবার যৌতুক চাচ্ছেন। তাছাড়া তিনি অপরাধ তো করেছেন।এসময় আসামি পক্ষের আইনজীবী খোরশেদ আলম বলেন, এটা ট্রায়ালের বিষয়। ট্রায়ালে সব প্রমাণ হবে।উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত বলেন, এই মামলাটি আপোসযোগ্য। আসামি সংসার করতে চান। তাকে সুযোগ দিতে হবে। আপসের শর্তে আদালত তার জামিনের আদেশ দেন।এর আগে গত ৬ অগাস্ট সানাই মাহবুব আদালতে মূসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওইদিন আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।মামলায় এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবু সালেহ মূসা টাকা চান। সে সময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মূসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে সংসার টিকিয়ে রাখতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন বাদী। সংসার চালিয়ে নিতে গত ৭ ও ২২ জুলাই স্বামীকে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। নোটিশ পাওয়ার পরও সানাইয়ের আফতাবনগরের বাসায় গিয়ে মূসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেলকে ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩
ভোলায় ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার উপর হামলা, আটক-৩

ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জমখ করা হয়েছে। Read more

ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু
ডেঙ্গুতে মেয়ের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেয়ের মৃত্যু এবং সেই শোক সইতে না পেরে বাবারও মৃত্যুর ঘটনা ঘটেছে। হৃদয়বিদারক এই Read more

চাঁদপুরে সাড়ে ৯শ’ পিস ইয়াবাসহ আটক ২
চাঁদপুরে সাড়ে ৯শ’ পিস ইয়াবাসহ আটক ২

চাঁদপুরে সাড়ে ৯শ' পিস ইয়াবা ও নগদ টাকাসহ ইউপি সদস্যের স্ত্রীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি Read more

কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ট্রেন চলাচল বন্ধ থাকে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন