চাঁদপুরে সাড়ে ৯শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ ইউপি সদস্যের স্ত্রীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। সোমবার ভোর ৫টায় হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাশার দর্জির বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। পরে ইউপি সদস্য বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী ও মোস্তফাকে আটক করে। এসময় ১৯টি জামের আকৃতির কালো কস্টেব দিয়ে মোড়ানো ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।পরে আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত, এসআই মোখলেছুর রহমানসহ সংঙ্গীয় সদস্যরা উপস্থিত ছিলেন।চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 
ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ স্মরণ কালের জনসভায় পরিনত 

ফিলিস্তিন মুসলিম গনহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে প্যালেস্টাইন সলিডটরি মুভমেন্টের আয়োজনে "মার্চ ফর প্যালেস্টাইন" অনুষ্ঠিত হয়েছে। এতে Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে Read more

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কাউখালীর সন্ধ্যা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী চর থেকে চল্লিশোর্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত আটটার Read more

হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি
হঠাৎ সতর্ক পোস্ট, নেটদুনিয়ায় প্রশ্নের মুখে পরীমনি

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করে তিনি ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা Read more

নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত
নির্বাচনি ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াতে ইসলামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন