নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করেছে  র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সেই সাথে পাচারকারী চক্রের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো, ধামইরহাট উপজেলার জয়জয়পুর এলাকার মৃত ছয়েফ উদ্দিন মন্ডলের ছেলে মামদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর এলাকার ময়েন উদ্দিন মন্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে র‍্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কালো কষ্টি পাথরের হিন্দুদেবী পার্বতী মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতো। এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।এরই প্রেক্ষিতে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ধামইরহাট থানার বেনিদুয়ার এলাকায় অভিযান চালায়। অভিযানে মূর্তি পাচারকারী চক্রের মামদুল ও তরিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি কষ্টি পাথরের দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়। ২৪.৫ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন ২৫.১ কেজি। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা।পরবর্তীতে উক্ত মূতিসহ আসামিদের ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার
নামাজ শেষে বাড়ি ফেরার পথেই প্রাণ গেল ইউনুস মিয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা Read more

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে

অতিরিক্ত সরবরাহের উদ্বেগ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের ফলে চাহিদা দুর্বল হতে পারে এমন আশঙ্কা সত্ত্বেও ওপেক-প্লাস তেলের উৎপাদন Read more

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন
মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে দেশটির একটি সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।বৃহস্পতিবার (০৭ আগস্ট) Read more

নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল
নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল

নাটোরে লালপুর উপজেলার গোপালপুর এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটেছে। এ সময় বস্তা গুঁজে ধীর গতিতে ট্রেন চলাচল করে। পরে ভাঙা Read more

ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া
ভারতীয় কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফিরলেন রোনাল বড়ুয়া

ভারতের পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রোনাল বড়ুয়া ওরফে শ্রাবণ বড়ুয়া (৩৮) নামে একজন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।শুক্রবার (২৬ Read more

চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা
চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা

অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। দেশে বছরে প্রায় ৩০ লক্ষ টন চালের চাহিদা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন