অন্তবর্তী কালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ নিয়ে কিছু সংশয় ছিল। দেশে বছরে প্রায় ৩০ লক্ষ টন চালের চাহিদা রয়েছে এবং বর্তমানে আমাদের উৎপাদন সেই চাহিদা পূরণে যথেষ্ট। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।শনিবার (১০ মে) সকালে রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সভায় রাঙামাটি জেলার খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।খাদ্য উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ রয়েছে এবং সরকার খাদ্য সংরক্ষণের জন্য আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের উত্তরাঞ্চল, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের কিছু এলাকায় এবছর ধানের ফলন আশাব্যঞ্জক। এতে করে আগামীতে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই।’তবে গমের উৎপাদনে ঘাটতির কথা স্বীকার করে তিনি বলেন, ‘দেশে বছরে মাত্র ১০ লক্ষ মেট্রিক টন গম উৎপাদিত হয়, অথচ আমাদের চাহিদা ৭০ লক্ষ টনের বেশি। ফলে প্রতি বছর প্রায় ৬০ লক্ষ টন গম আমদানি করতে হয়।’এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সুগতি চাকমা প্রমুখ।পরে উপদেষ্টা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত কাপ্তাই খাদ্য গুদাম পরিদর্শন করেন এবং সংরক্ষণ ব্যবস্থার খোঁজখবর নেনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং Read more

সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম
সংস্কার ছাড়া নির্বাচন হলে প্রহসন ও দখলধারীর নির্বাচন হবে: ফয়জুল করীম

এক দল শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচন হবে না, সেই নির্বাচন Read more

ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের চার দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামের একটি Read more

বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়ায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন