চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. ইউনুস মিয়া (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে পৌরসভা এলাকার ইয়াকুবনগর গ্রামের খলিফা বাড়ি নিবাসী মৃত ইমাম শরীফের পুত্র। সোমবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় চট্টগ্রাম মুখী লেনে এই ঘটনা ঘটে।‎স্থানীয় প্রতিবেশী মুস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বটতর জামা মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞতা গাড়ির ধাক্কায় ইউনুস মিয়া ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এলাকায় যে কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের মধ্যে তিনি একজন। হঠাৎ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি এখনো শুনিনি। খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ
স্পেনের উপকূলে ৭০ ফুট দৈর্ঘ্যের বিশাল তিমির মরদেহ

স্পেনের উপকূলবর্তী শহরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মরদেহ। দৈর্ঘ্যে যা প্রায় ৭০ ফুট। ওজন ৩০ টনেরও বেশি। গতকাল মঙ্গলবার (১৬ Read more

প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে না সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী

জাতির উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী ব্যর্থ হলে এই জাতির ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত Read more

নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি
নবীনগরে ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ভূমি অফিসে চেইনম্যান পদে কর্মরত এক ব্যক্তি গত ৮ বছর ধরে ভুয়া পরিচয়ে সরকারি চাকরিতে বহাল রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন