দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রম। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর আদর্শ হাই স্কুলের হলরুমে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে পরীক্ষার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।“কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার চেয়ারম্যান মো. সাজেদুর রহমান সাজু।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  কিশোরকণ্ঠ পাঠক ফোরামের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ হাই স্কুলের সহকারী শিক্ষক এহসানুল হক, ফোরামের উপদেষ্টা সারোয়ার হোসেন, রায়হান কবীর, তানভীর ও আফিফ হাসান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. সাজেদুর রহমান সাজু বলেন,“আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সততা ও দক্ষতায় গড়ে তুলতে চাই। এই উদ্যোগ শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি মূল্যবোধভিত্তিক শিক্ষার অভিযাত্রা।”ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,“বর্তমান যুগ জ্ঞানের যুগ। শিক্ষার্থীদের শাণিত মেধা, একাগ্রতা ও পরিশ্রমই তাদের সাফল্যের মূল চাবিকাঠি। এমন উদ্যোগ তাদের অনুপ্রাণিত করবে।”ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে। এছাড়াও থাকবে আকর্ষণীয় পুরস্কার।দিনাজপুর জেলার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী ও ঘোড়াঘাট উপজেলার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবেন স্কুল প্রতিনিধিরা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আনুমানিক সোয়া ৯টায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত Read more

দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব
দেশ এখনো জুলুম মুক্ত হয়নি: উপাধ্যক্ষ আব্দুর রব

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ  আব্দুর রব বলেছেন,  বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করে Read more

মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী
মাঝ আকাশে বিমানযাত্রীকে বাঁচালেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী

বিমান আকাশে কয়েক হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে বাঁচিয়েছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। Read more

ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। তিন দিনের সফরে মস্কোয় রয়েছেন তিনি।

কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে ফেনসিডিলসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আন্তজেলা মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) Read more

মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
মেঘনায় পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার মেঘনা উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার জলারপাড় নয়াগাঁও গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন