বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন। পাকিস্তানে দীর্ঘদিন ধরে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন হানিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা। এর প্রচারণার অংশ হিসেবেই হানিয়ার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে আয়োজকরা।সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিও বার্তায় হানিয়া আমিরকে বলতে শোনা গেছে, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’ জানা গেছে, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সুবাদে ব্র্যান্ডটির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন হানিয়া আমির। ২০১৬ সালে অভিনয়ে নাম লেখান হানিয়া আমির। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ কিংবা ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে পৌঁছে দিয়েছে আকাশচুম্বী খ্যাতিতে।সাম্প্রতিক সময়ে ভক্তদের কাছে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার প্রিয় মুখ। পাকিস্তানের বাইরে বাংলাদেশেও তার বিপুলসংখ্যক ভক্ত রয়েছে। অনেকেই তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে: নরেন্দ্র মোদি
ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে: নরেন্দ্র মোদি

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সংঘাত চলার পর অবশেষে গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু, চিরবৈরী দেশ দুটির Read more

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক দুপুরে
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক দুপুরে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি বাংলাদেশ সময় দুপুরে হবে। তবে এই বৈঠকের Read more

সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন
সুদানে ড্রোন হামলায় নিহত মমিনুল ইসলামের দাফন সম্পন্ন

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের উলিপুরের সেনাসদস্য মমিনুল ইসলামকে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।রবিবার (২১ Read more

দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির
দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা ঘটার শঙ্কা সিইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া দীপু হত্যার মতো আরও অনেক ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে Read more

কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফোক্কারপাড়া গ্রামে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন